Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নারীদের গৃহস্থালি কাজের মূল্য যোগ করলে জিডিপি তিনগুণ হতো: সিইসি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৫ pm ১৬, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের অর্থনীতি ও জিডিপি হিসাব করার সময় নারীদের গৃহস্থালি কাজের কোনো আর্থিক মূল্যায়ন করা হয় না। তিনি বলেন, ঘরের কাজকে যদি অর্থমূল্যে হিসাব করা হতো, তাহলে বাংলাদেশের জিডিপি বর্তমানে যেটা, তার প্রায় তিনগুণ পর্যন্ত বেড়ে যেত।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন-পরবর্তী অভিজ্ঞতা তুলে ধরে সিইসি জানান, সদ্য শেষ হওয়া নির্বাচনে নারী কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন অত্যন্ত প্রশংসনীয়ভাবে। ভোট সংক্রান্ত কিছু অনিয়মের অভিযোগ এলে দেখা গেছে, অভিযুক্তরা সবাই পুরুষ প্রিজাইডিং কর্মকর্তা। কোনো নারী প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাত বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। ভবিষ্যতে নারী নির্বাচন কর্মকর্তাদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিশেষ পুরস্কার চালুর পরিকল্পনাও তিনি জানান।

নারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগে নারী ও পুরুষ ভোটারের মধ্যে প্রায় ৩০ লাখের ব্যবধান ছিল; এখন বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করার ফলে তা প্রায় ১০ লাখে নেমেছে। তিনি নিজে দেখেছেন, রাত ১০টা–১১টা পর্যন্ত অনেক নারী লাইনে দাঁড়িয়ে ভোটার নিবন্ধন করছেন, যা অত্যন্ত ইতিবাচক।

সিইসি আরও বলেন, দেশে নির্বাচন ভালোভাবে সম্পন্ন হলে ভোটের পর রাজনৈতিক আপত্তি সাধারণত প্রচলিত একটি সংস্কৃতির অংশ হয়ে দাঁড়ায়। তবে মাঠপর্যায়ে ভোটাররা ভোট দিতে পারেননি—এমন অভিযোগ এখনও তার কাছে আসেনি।

তিনি দেশের অর্থনীতিতে নারীদের অবদানও গুরুত্বসহকারে উল্লেখ করেন। প্রবাসী আয় ও তৈরি পোশাক খাতসহ বিভিন্ন খাতে নারীদের শ্রম ও অংশগ্রহণ বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, যা কখনোই অবমূল্যায়ন করা যায় না।

Tags: জিডিপিনারীসিইসি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খাল খনন প্রকল্প কেবল ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের অর্থ উপার্জনের মাধ্যম নয়: তথ্যমন্ত্রী
  • কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
  • গণভোট নিয়ে এনসিপি নেতারা অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী
  • স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
  • বান্দরবানে কোয়ান্টাম ফাউন্ডেশন ও গুরুজীর নামে জমির রেকর্ড প্রকাশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম