Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজীপুরে ভোটকেন্দ্র নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা, ৪৪০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত

Bangla FM OnlinebyBangla FM Online
২:২২ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, নির্বাচন
A A
0

সামসুল হক জুয়েল,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলাজুড়ে ভোটকেন্দ্র নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। জেলার পাঁচটি সংসদীয় আসনের ৯৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪০টিকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে মহানগর এলাকায় ২২৭টি এবং জেলা অংশে ২১৩টি কেন্দ্র রয়েছে। সম্ভাব্য সহিংসতা, অনিয়ম ও কেন্দ্র দখলের আশঙ্কা থাকায় এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

উপজেলা ভিত্তিতে সদর উপজেলায় ৪৭টির মধ্যে ৪৪টি, কালিয়াকৈর ১২৮টির মধ্যে ৯১টি, শ্রীপুর ১৪৮টির মধ্যে ৯৭টি, কাপাসিয়া ১২২টির মধ্যে ৪৬টি এবং কালীগঞ্জ ৯০টির মধ্যে ৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ভোটকেন্দ্র দখল বা অনিয়ম রোধে পুলিশ ও আনসার–ভিডিপি সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবে। পুলিশ সদস্যরা বডি-ওয়্যার্ন ক্যামেরার মাধ্যমে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বজায় রাখতে গাজীপুরের সকল রিসোর্ট চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দুর্গম খাগড়াছড়িতে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম
  • নীলফামারী-৪ এ নির্বাচনী  লড়াইয়ে এগিয়ে জামায়াত
  • মৌলভীবাজার-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা ও ইশতেহার প্রকাশ
  • নির্বাচনি ছবি-ভিডিও প্রচারে সদস্যদের যে নির্দেশনা দিলেন আনসার মহাপরিচালক
  • নির্বাচনের আগে মোবাইল লেনদেনে সীমাবদ্ধতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম