মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ১২ জনের ‘জুলাই যোদ্ধা’ গেজেট বাতিল করেছে। এর আগে গত বছর মিথ্যা তথ্য বা দুবার নাম থাকা কারণে ১২৮ জনের গেজেট বাতিল করা হয়েছিল।
সম্প্রতি মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা পরে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ অনুযায়ী এ গেজেট বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুর জেলার পাঁচজন এবং চাঁদপুর জেলার সাতজন রয়েছেন।
দিনাজপুর: তাসফিয়াহ রিফা, মো. আসাদুজ্জামান নূর, মো. সুরুজ মিয়া, মোছা. কহিনুর, মোছা. সখিনা
চাঁদপুর: মো. কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, মো. ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল, মো. আব্দুল্লাহ আল মামুন
মন্ত্রণালয় জানিয়েছে, এই ১২ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়ার কারণ হলো মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়া। প্রজ্ঞাপনে বিশেষভাবে বাতিলের কারণ জানানো হয়নি।

