Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রুটি রোজগারে পথে নেমেছে গাজার শিশুরা

Taslima TanishabyTaslima Tanisha
৬:৪৬ pm ০২, ডিসেম্বর ২০২৫
in Lead News, বিশ্ব
A A
0

গাজা শহরের রাস্তায় গরম পানির ফ্লাস্ক নিয়ে পথে পথে ঘুরছে ফিলিস্তিনি কিশোর মোহাম্মদ আশুর। মাত্র ১৫ বছর বয়সে স্কুলে যাওয়ার কথা ছিল তার, কিন্তু ইসরায়েলের হামলায় বাবা নিহত হওয়ার পর থেকে মোহাম্মদ বাধ্য হয়ে পরিবারের রুটি রোজগারের দায়িত্ব নিয়েছে।

মোহাম্মদ আলজাজিরা বলেন, “আমার এই বোঝা বহন করার নয়। ফ্লাস্ক ও কাপ বয়ে বেড়ানো খুব কঠিন। আমি ক্লান্ত, কিন্তু ভাইবোনদের খাওয়ানোর জন্য আমাকে এটা করতে হচ্ছে। আমার বাবা বেঁচে থাকলে স্কুলে যেতে পারতাম।”

ইসরায়েলের আগ্রাসনে গাজার অসংখ্য শিশুকেই পরিবারকে সম্বল দিতে হচ্ছে। দুই বছরের যুদ্ধে কমপক্ষে ৩৯ হাজার শিশু তাদের বাবা-মায়ের একজন বা উভয়কেই হারিয়েছে। গাজার অর্থনীতি বিধ্বস্ত, এবং আট বছরের কম বয়সী শিশুরাও পরিবার বাঁচাতে কাজে নামছে।

মোহাম্মদের মা আতাদ আশুর বলেন, “আমি জানি আমার ছেলের স্কুলে পড়া উচিত, কিন্তু আর কোনো উপায় নেই। তার বাবা নিহত হওয়ার পর আমাদের কোনো আয় নেই।”

গাজার সাহায্য সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, যুদ্ধের চাপ সবচেয়ে বেশি শিশুদের ওপর পড়েছে। ইউনিসেফের মুখপাত্র টেস ইনগ্রাম জানান, বহু শিশু বর্জ্য সংগ্রহ বা কাঠের টুকরো বিক্রি করে পরিবারের জন্য আয়ের চেষ্টা করছে। সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজার ছয় লাখের বেশি শিশু আনুষ্ঠানিক শিক্ষার বাইরে রয়েছে, আর এক লাখ ৩২ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার।

একই সময়ে, দক্ষিণ গাজার রাফাহ টানেলে আটকে থাকা ৪০ হামাস সদস্যকে হত্যা করেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার গভীর রাতে তারা জানায়, “পূর্ব রাফাহর অবশিষ্ট টানেলগুলো ধ্বংসের প্রচেষ্টা জোরদার হয়েছে। গত সপ্তাহে টানেলের ভেতরে ৪০ জনেরও বেশি হামাস সদস্যকে নির্মূল করা হয়েছে।” রাফাহ শহরটি গাজার ভেতরে ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যা,বড় ভাই গ্রেফতার
  • ভোটের কালির দাগ মোছার আগেই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: জনপ্রশাসন উপদেষ্টা
  • কাপ্তাইয়ে নিখোঁজ কিশোরী উদ্ধার
  • যশোর জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন দেলোয়ার হোসেন খোকন
  • মাধবদীতে দৌরাত্ম্যের অভিযোগ থামছে না

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম