মোঃ মামুন মোল্লা খুলনা
খুলনায় শিরোমনি আলী আজগর লবীর নির্বাচনী জনসভা আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিকাল ৪ টায় শিরোমণি শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন কাজী মিজানুর রহমান।
বক্তৃতা করেন ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক আবুল বাশার, বিএনপিনেতা শেখ ইকবাল হোসেন,এস এ রহমান বাবুল, মোঃ সেলিম সরদার, ওহিদুজ্জামান, শেখ আব্দুস সালাম, শেখ রেজাউল হক, রফিকুল ইসলাম শুকুর, জাহাঙ্গীর হোসেন খোকা, মোঃ আনোয়ার হোসেন, হারুন অর রশিদ, জোবায়দা খান সুরভী, ফরহাদ হোসেন, মোঃ জাহিদ হোসেন, নাসির, সাইফুল্লাহ তারেক, ফকির রবিউল ইসলাম, শেখ রবিউল ইসলাম, মহিলা নেত্রী শিরিন আক্তার, ইউপি সদস্য পায়রা বেগম মোহাম্মদ আলী, আলামিন, সেলিম হোসেন, খয়বার হোসেন, মোঃ খলিল, যুবদলনেতা মোল্যা সোলায়মান হোসেন, শেখ ইফতেখারুল আলম বাপ্পী, ওবায়দুর রহমান চয়ন, স্বেচ্ছাসেবকদলনেতা মোঃ মাসুম বিল্লাহ, তহিদুল ইসলাম, হাদিউজ্জামান, মোঃ জনি, ছাত্রদলনেতা মোঃ ইলিয়াস, বিপু, তাজিম, জাহিদ, রিয়াজ ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন খুলনা ৫ ধানের শীষ বিজয়ী হলে ফুলতলা ডুমুরিয়া হবে বাংলাদেশের মডেল উপজেলা। তিনি আরো বলেন ধানের শীষ বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের গঠন করলে খুলনা ৫ এর অন্তর্ভুক্ত সকল বন্ধ জুট মিল চালু করা হবে এবং ডাকাতিয়া বিলের জলাবদ্ধতা নিরসনে সর্বপ্রথম কাজ করা হবে।

