দেশে স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় ডিসেম্বর মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে বাড়ানো হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিশ্ববাজারে মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী রোববার (৩০ নভেম্বর) এই দাম সমন্বয় করেছে।নতুন সমন্বয় করা এই দাম সোমবার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
নতুন মূল্য তালিকা (লিটারপ্রতি)নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জ্বালানি তেলের দাম নিম্নরূপ ধার্য করা হয়েছে:তেলের প্রকারভেদপূর্বের দাম (টাকা)নতুন দাম (টাকা)বৃদ্ধির পরিমাণ (টাকা)ডিজেল১০২১০৪+২অকটেন১২২১২৪+২পেট্রল১১৮১২০+২কেরোসিন১১৪১১৬+২বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

