মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে জ্বালানি সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যানবাহন চালকরা। শনিবার (২৮ মার্চ) বিকেল ৩টার দিকে রাজবাড়ীর পলাশ ফিলিং স্টেশনে তেল সরবরাহ শুরু হয়।
শুরুতে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো বাইককে তেল দেওয়া হবে না। তবে বাইকারদের প্রতিবাদের মুখে পুলিশ প্রশাসন এ সিদ্ধান্ত থেকে সরে আসে।
পরবর্তীতে প্রতি মোটরসাইকেলে ৩০০ টাকার এবং প্রাইভেট কার ও মাইক্রোবাসে ১,০০০ টাকার সীমায় জ্বালানি সরবরাহ করা হয়।
সন্ধ্যা ৭টার দিকে পেট্রল শেষ হয়ে গেলে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল তেল না পেয়েই ফিরে যেতে বাধ্য হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল পাম্পের ফুয়েল ট্যাংক পরিমাপ করে তেল শেষ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে। এ সময় পেট্রল না পেয়ে চরম সংকটে পরেন বাইক চালকেরা।

