Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জেল থেকে বলছি- নোবেলের গানে কাঁপল বন্দিদের হৃদয়

news room1bynews room1
৮:০৬ am ০৮, জুন ২০২৫
in বিনোদন
A A
0
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল

বাংলাদেশে এমন এক বিতর্কিত তারকা রয়েছেন, যিনি গানবাজনার থেকে বেশি চর্চায় থাকেন ব্যক্তিগত বিষয় নিয়ে। গায়ক মাইনুল আহসান নোবেল হলেন সেই তারকা।

নারী নির্যাতনের মামলায় বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি নোবেল ঈদুল আজহার দিন (৭ জুন) অংশ নেন এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে। কারা কর্তৃপক্ষের উদ্যোগে বিকাল সাড়ে ৩টায় বন্দিশালার মাঠে আয়োজিত এই আয়োজনে মঞ্চে উঠে গেয়ে ওঠেন তিনি। পরিবেশন করেন নগর বাউল জেমসের কালজয়ী গান ‘জেল থেকে বলছি’। সেই সঙ্গে ‘অভিনয়’, ‘ভিগি ভিগি’, ‘সেই তুমি কেন এত অচেনা হলে’সহ নিজের জনপ্রিয় গানগুলোও গেয়ে শোনান উপস্থিত বন্দিদের।

গান শুনে আবেগে আপ্লুত হন অন্যান্য বন্দিরা। গানে গানে সৃষ্টি হয় এক ব্যতিক্রমী ঈদ উৎসব—যেখানে ছিল না বাহারি পোশাক কিংবা উপচে পড়া ভোজ, কিন্তু ছিল সংগীতের ছোঁয়া ও একবিন্দু ‘আশা’।

এই পরিস্থিতি মনে করিয়ে দেয় ১৯৯৪ সালের সিনেমা ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’-এর একটি বিখ্যাত দৃশ্য, যেখানে বন্দি অ্যান্ডি তার বন্ধুদের জন্য জেলের ছাদে ঠাণ্ডা বিয়ার এনে দেন, শুধু একফোঁটা আনন্দের জন্য। বাস্তবে যেমন জেলে বিয়ার খাওয়া সম্ভব নয়, তেমনি ঈদের দিন কারাগারে সংগীতানুষ্ঠানও অস্বাভাবিক এক চিত্র। কিন্তু এমন ব্যতিক্রম মুহূর্তগুলোই হয়তো বন্দিদের মনোবল ধরে রাখে—বাঁচিয়ে রাখে আশা।

নোবেলের এই গানগুলো যেন ঈদের দিনে অন্য বন্দিদের জন্য ছিল এক ধরনের মানসিক মুক্তির সুযোগ, যেন বলা যায়—‘জেল থেকেও মানুষ আশাবাদী হতে পারে।’ তবে, নোবেল নিজে এই বন্দিত্বকে কীভাবে নেবেন, তা সময়ই বলে দেবে। তার ভক্তরা চান, তিনি নিজেকে সংশোধন করে ফিরে আসুন তার মূল পরিচয়ে—সংগীতশিল্পী হিসেবে।

এদিকে, নোবেলকে গ্রেফতারের বিষয়ে থানার সূত্র জানায়, সামাজিক মাধ্যমে একটি মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর ভুক্তভোগীর পরিবার ৯৯৯-এ কল করে। এরপর ১৯ মে রাত সাড়ে ৯টায় ডেমরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে এবং তদন্তে নোবেলের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় নারী নির্যাতন আইনে মামলা হয় এবং চলছে তদন্ত।

Tags: কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারগানজেমসজেল থেকে বলছিনারী নির্যাতন মামলানোবেল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম