Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাহুবল থেকে মন্ত্রণালয়ে: মাহবুবুল ইসলামের নতুন দায়িত্ব

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩৮ pm ০৩, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

হবিগঞ্জের বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়-এর অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁকে নতুন পদে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী,তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-এর মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মো. মাহবুবুল ইসলাম ৩৮তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। মাঠ প্রশাসনে দায়িত্ব পালনের অভিজ্ঞতায় তিনি সিলেট সদর উপজেলায় প্রায় এক বছর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাহুবলে যোগ দিয়ে ভূমি প্রশাসন ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখেন।

২ মার্চ তিনি বাহুবলে দায়িত্বভার হস্তান্তর করেন এবং ৩ মার্চ নতুন কর্মস্থলে যোগ দেন। দায়িত্ব পালনকালে স্থানীয় পর্যায়ে ভূমি সেবা সহজীকরণ ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার প্রচেষ্টা তাঁর কাজের অংশ ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নতুন দায়িত্ব গ্রহণের প্রাক্কালে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বাহুবলে দায়িত্ব পালনের সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন এবং স্থানীয় মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রীর কাছে অর্থ চেয়েছে দুই সিটি করপোরেশন
  • ঠাকুরগাঁওয়ে সেমাই কারখানায় লাখ টাকা জরিমানা
  • তালতলীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত
  • পঞ্চগড়ে জমিতে রোপণ করা মরিচ ক্ষেত উপড়ে ফেলার অভিযোগ
  • জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম