Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নায়িকা নির্বাচন থেকে শুটিং—শাকিব খানের ‘প্রিন্স’ ঘিরে গুঞ্জন

Taslima TanishabyTaslima Tanisha
১০:৩৮ am ০৪, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, বিনোদন
A A
0

ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’কে ঘিরে সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। নায়িকা নির্বাচন, শুটিং বন্ধ হয়ে যাওয়া এবং ছবির মুক্তি নিয়ে অনিশ্চয়তার খবর ঘিরে দর্শক ও সিনেপ্রেমীদের মধ্যে তৈরি হয় বিভ্রান্তি। তবে এসব আলোচনার মধ্যেই মুখ খুলেছে সিনেমাটির নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান।

জানা গেছে, আসন্ন ঈদের আলোচিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দুই নায়িকা থাকার কথা। এরই মধ্যে একজন হিসেবে তাসনিয়া ফারিণের নাম চূড়ান্ত হয়েছে। তবে দ্বিতীয় নায়িকা নিয়ে শুরু হয় নানা জল্পনা। কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম শোনা গেলেও তিনি বিষয়টিকে গুজব বলে সরাসরি নাকচ করেন।

এদিকে ভক্তদের একাংশের মধ্যে আলোচনা ছিল, বর্তমান পরিস্থিতির কারণে কলকাতার কোনো অভিনেত্রীর পরিবর্তে দেশীয় অভিনেত্রী সাবিলা নূরকে যুক্ত করা হতে পারে। গত ঈদে ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ও সাবিলা নূরের রসায়ন দর্শকদের প্রশংসা পাওয়ায় এমন প্রত্যাশাও তৈরি হয়।

এর পাশাপাশি ভারতের সঙ্গে ভিসা জটিলতার কারণে শুটিং পিছিয়ে যাওয়া এবং ছবির মুক্তি অনিশ্চিত—এমন খবরও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এতে দর্শকদের মধ্যে হতাশা দেখা দিলে সব গুঞ্জনের অবসান ঘটাতে আনুষ্ঠানিক বিবৃতি দেয় প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।

বিবৃতিতে তারা জানায়, ‘প্রিন্স’ সিনেমা নিয়ে ছড়ানো কথাবার্তার বেশিরভাগই ভিত্তিহীন। শুরু থেকেই টিম নিয়মিত আপডেট দিয়ে আসছে। চলমান বিভিন্ন প্রতিবন্ধকতা অতিক্রম করেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তাদের পরিকল্পনা অনুযায়ী আগামী ৬ জানুয়ারি শুটিং শুরু হবে এবং উপযুক্ত সময়ে সিনেমার ফার্স্টলুক ও পোস্টার প্রকাশ করা হবে।

এই বক্তব্য সামাজিক মাধ্যমে শেয়ার করেন ছবিটির নির্মাতা আবু হায়াত মাহমুদও।

নব্বইয়ের দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’। ক্রাইম, অ্যাকশন, প্রেম ও আবেগের মিশেলে তৈরি এই সিনেমার প্রথম পোস্টার আগেই দর্শকদের মধ্যে আলোড়ন তুলেছিল। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ঈদুল ফিতরেই বড় পর্দায় শাকিব খানের ‘প্রিন্স’ অবতার দেখার আশা করছেন নির্মাতা ও দর্শকরা।

Tags: ‘প্রিন্স’ঢালিউড মেগাস্টারশাকিব খান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম