Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০৩ pm ৩০, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

সাজেদুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের আয়োজনে যমুনা সেতু সংলগ্ন জেগে ওঠা বালুচরে সাংবাদিকদের এক বর্ণাঢ্য ‘প্রীতি ফুটবল ম্যাচ’ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ মার্চ) যমুনার বিস্তীর্ণ বালুচরে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি সাংবাদিকদের উপস্থিতিতে এক আলোকিত উৎসবে পরিণত হয়।

ওই প্রীতি ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুজ সালেহিন, পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনায়েম কোম্পানির প্রজেক্ট ডিরেক্টর রেজাউল করিম।

দ্যা ফিনান্সিয়াল টুডে’র নির্বাহী সম্পাদক শাহীন আ. বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন।

প্রীতি ফুটবল ম্যাচে সাংবাদিক ইউনিয়নের সভাপতি বনাম প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি দলের খেলোয়াররা প্রতিদ্বন্দ্বিতা করে। ৩-১ গোলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপদি দল জয়লাভ করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বলেন, পেশাগত ব্যস্ততার মাঝে সাংবাদিকদের এমন সৃজনশীল ও ক্রীড়ামূলক আয়োজন প্রশংসনীয়। যমুনার বালুচরে এই আয়োজন কেবল বিনোদনই নয় বরং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় করবে। পরে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজশাহীতে কাফনের কাপড় বেধে মানববন্ধন
  • জ্বালানি তদারকিতে ফেনীর ফিলিং স্টেশনে ২৮ ট্যাগ অফিসার নিয়োগ
  • ঘোড়াঘাটে বিকল ট্রাকে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
  • সিলেটে জ্বালানি তেল পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • চাটখিল থানার মুস্তাফিজুর রহমান (তুহিন) এর ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম