বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি.
নীলফামারীতে অনুভব ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন, পঞ্চপুকুর ইউনিয়নের মিলের বাজার ও চড়ুইখোলা ইউনিয়নের নগর দারওয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহযোগিতায় ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) তত্ত্বাবধানে এসব মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। ইটাখোলায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন।
এসময় জেলা জাতীয়তাবাদী মহিলা দলের জাতীয়তাবাদী মহিলা দল সভাপতি তাসমিন ফওজিয়া ওপেল, সহ-সভাপতি স্বপ্না আলমগীর, রাকু ইসলাম, ড্যাব নীলফামারী জেলা শাখার আহবায়ক ডা. সোহেলুর রহমান সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোর্শেদ আযম, চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মোল্লা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ক্যাম্পে কয়েক হাজার মানুষ চিকিৎসা সেবা নেন। আয়োজকদের মতে, মাঠপর্যায়ে দরিদ্র ও অসহায় মানুষকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য।

