Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে ভাঙ্গায় আধিপত্য বিস্তারে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩০ pm ০৪, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা:

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় বাজারের বেশ কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ঘণ্টাব্যাপী উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে এক পক্ষে মনসুরাবাদ গ্রামের লোকজন এবং অন্য পক্ষে ওই ইউনিয়নের খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের লোকজন নেতৃত্ব দেন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মনসুরাবাদ গ্রামের সঙ্গে পার্শ্ববর্তী খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। শুক্রবার সন্ধ্যায় খাপুরা গ্রামের এক ব্যক্তিকে মনসুরাবাদে মারধর করা হলে উত্তেজনার সৃষ্টি হয়। এই খবর ছড়িয়ে পড়লে খাপুরাসহ অন্য তিনটি গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মনসুরাবাদ বাজারে হামলা চালায়। মুহূর্তের মধ্যেই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয় এবং চার-পাঁচটি দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে চার গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত হয়েছে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে মনসুরাবাদ গ্রামের ১০ জন এবং বাকি তিন গ্রামের ১০ জন রয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সবার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের হস্তক্ষেপে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। তবে পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Tags: সংঘর্ষসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঠাকুরগাঁওয়ে সীমান্ত রক্ষায় কাঁচা রাস্তায় প্রতিবন্ধকতা বিজিবির
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
  • লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত
  • ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে আচরণ বদলে যায়: শহিদুল আলম
  • সাতক্ষীরার শ্যামনগরে জমি দখলের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম