Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠিতে পৃথক দুই জায়গায় অগ্নিকাণ্ডে পুড়ল ৪ বসতঘর

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৬ pm ০৫, মার্চ ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

নবীন মাহমুদ

ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুর উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে ২ জন।

প্রথম ঘটনাটি ঘটে বুধবার (৪ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, মৃত আবুল হোসেন সিকদারের ছেলে মোহাম্মদ আসাদুজ্জামান পারভেজের বসতঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি ঘরে। এতে তিনটি কাঠ ও টিনশেডের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্র, মূল্যবান মালামাল ও নগদ অর্থ ভস্মীভূত হয়।

খবর পেয়ে কাঠালিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কাঠালিয়া থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখে। স্থানীয়দের মতে, এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার ভোররাতে রাজাপুর উপজেলার শুক্তাগর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অটোচালক বাদশা মিয়ার বসতঘর পুড়ে যায়। এ ঘটনায় বাদশার বাবা আবু বকর ও মা আলেয়া আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, পেট্রোল দিয়ে দুর্বৃত্তরা রাতের আঁধারে তার ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, উভয় ঘটনার কারণ ও বিস্তারিত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে
  • সময় মানছেন না ভূমি অফিসের কর্মীরা, সেবাপ্রার্থীরা অপেক্ষায়
  • সরকারি চাকরিজীবীদের টানা ১২ দিনের ছুটির সুযোগ, মিলবে যেভাবে
  • ত্রয়োদশ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ প্রশ্নে রিজওয়ানা
  • ঝালকাঠিতে পৃথক দুই জায়গায় অগ্নিকাণ্ডে পুড়ল ৪ বসতঘর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম