Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আওয়ামী লীগের দুরাবস্থা নিয়ে মুখ খুললেন সাবেক এমপি নূর মোহাম্মদ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২২ am ০৮, এপ্রিল ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদের প্রকাশিত একটি বিবৃতি ভাইরাল হয়েছে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পাতায় ৩ কলামে বড় করে বিবৃতিটি ছাপা হয়।

দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ৬ এপ্রিল সোমবার প্রথম সংস্করনে সাবেক এমপি ও আওয়ামীলীগের সাবেক সভাপতি নূর মোহাম্মদের ছবি দিয়ে বিবৃতিটি প্রকাশিত হয়। যার শিরোনাম ছিলো “মানুষ হিংসা হানাহানি চায়না”।

সাবেক এমপি নূর মোহাম্মদ বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের যেমন বর্ণাঢ্য ইতিহাস রয়েছে তেমনি আছে নানা ভুল ত্রুটি। এসব ভুল ভ্রান্তির কথা সাধারণ নেতা কমীরা অন্তরে অনুভব করলেও নীতিনির্ধারকদের সামনে বলার সাহস পাননি।

তিনি বলেন, যদি তারা তাদের অব্যাক্ত তথা গুলো বলার সুযোগ পেতেন বা নেতারা তাদের কথা গুলো শুনতেন তাহলে হয়তো আজ আওয়ামীলীগের এই বিপর্যয় হতো না।

ভোটার ও নেতা কর্মীদের চাহিদা অনুসারে নেতা নির্বাচন না করা, অনেক ক্ষেত্রে নির্বাচনে জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন না দেওয়া, বিরোধী দলে যাওয়ার মানুসিকতা না থাকা এবং কিছু নেতার ব্যাপক বিত্ত-ভৈববের মালিক হওয়ার আকাংখা এই বির্পয়ের সবচেয়ে বড় কারণ।

সাবেক এমপি নূর মোহাম্মদ বলেন, এ কারণে বর্তমানে দেশে প্রায় সাড়ে ৪ কোটি নেতা কর্মী সমর্থক দুর্বিসহ জীবন যাপনে বাধ্য হচ্ছেন।

তিনি আরও বলেন, কিছু মানুষ নির্বুধের মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুখোমুখি দাঁড় করিয়ে নিজেরা সুবিধা আদায়ের চেষ্টা করেন। অথচ এই দুইজনই নিজ অঙ্গনে উজ্জল নক্ষত্র ইতিহাস থেকে কেউ কারও নাম মুছতে পারবেনা।

সাবেক এমপি আরও বলেন, বিভক্তির রাজনীতি বারবার বায়লাদেশকে ক্ষতবিক্ষত করেছে। দেশের সাধারণ মানুষ এই হানাহানি হিংসা আর বৈষম্যের রাজনীতি থেকে মুক্তি চায়।

তিনি আরও বলেন, আর বিভক্তি নয়, সকলে মিলেই হানাহানি- শুত্রুতামুক্ত শান্তিময় বাংলাদেশ গড়ে তুলতে হবে। পারস্পারিক আস্থা, বিশ^াস ও ঐক্যকে শক্তিশালি করে আমাদের নীতি নির্ধারকরা আগামী দিনের উন্নত বৈষম্যহীন ,সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন বলে আমরা বিশ^াষ করি।

সাবেক এমপি নূর মোহাম্মদ আরও বলেন, মানুষের ভুল হতেই পারে। তবে তা স্বীকার করে দু:খ্য প্রকাশ করা অগৌরেব নয়।
বিবৃতিটি প্রকশিত হওয়ার পর নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। সোসাসাল মিডিয়ায় পত্রিকার কাটিং শেয়ার করেন অসংখ্য মানুষ। শেয়ারগুলোতে কমেন্টের ঝড় উঠে।

Tags: আওয়ামী লীগআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালরাজনীতিসাবেক এমপি নূর মোহাম্মদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন আগামীকাল
  • খামেনির ‘চল্লিশা’ ঘিরে ইরানের রাজপথে জনসমুদ্রের প্রস্তুতি
  • গুলশানে র‌্যাবের অভিযান, ৫৯৯ বোতল বিদেশী মদসহ যুবক গ্রেফতার
  • নতুন যুদ্ধবিরতি নিয়ে যা জানালেন জাতিসংঘ মহাসচিব
  • ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা কঠিন লড়াই ছিলো শ্রীদেবীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম