Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কারামুক্ত সাবেক মেয়র নজরুল সওদাগর

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৭ pm ০৮, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :

মিথ্যা মামলায় ৭ মাস কারাভোগের পর সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর জামিনে মুক্তি পেয়েছেন। ৭ মার্চ সন্ধ্যায় কাসিমপুর কািরাগার থেকে তিনি জামিনে মুক্তিপান। নজরুল ইসলাম সওদাগর জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র। তার জামিনকে কেন্দ্র বকশীগঞ্জ শহরে ফুল সংকট দেখা দেয়। বাসায় রাতভর ছিলো মানুষের ঢল।

জানা যায়, জুলাই আন্দোলনে বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় গ্রামের রেজাউল করিমে রিপন মিয়া ঢাকায় একটি সংঘর্ষের ঘটনায় মারা যায়। ৫ আগষ্ট সরকার পতনের পর রিপন মিয়ার ভাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বকশীগঞ্জ পৌর সভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর ছাড়াও বকশীগঞ্জ উপজেলার কয়েকজন লোককে আসামী করে হত্যা মামলা দায়ের করেন রিপনের ভাই আক্তার হোসেন। ওই বিগত ৭ মাস পূর্বে পুলিশ নজরুল ইসলাম সওদাগরকে গ্রেফতার করে। দীর্ঘ সময় কারা ভোগের পর ৭ মার্চ নজরুল ইসলাম সওদাগর কাসিমপুর কারাগার থেকে জামিনে মুক্তিপান।

নজরুল ইসলাম সওদাগরের মুক্তির খবর সোসাল মিডিয়ায় ভাইরাল হয়। বকশীগঞ্জ শহরের সব কয়টি ফুলের দোকানে ফুল শেষ হয়ে যায়। অবশেষে উৎসুক জনতা ও শুভাকাংখিরা পার্শবর্তী শেরপুর ও জামালপুর জেলা শহর থেকে ফুলের মালা, ফুলের ডালি ও ফুলের তুড়া নিয়ে নজরুল ইসলামের বাসায় অপেক্ষা করতে থাকে অসংখ্য মানুষ। রাত যত গভীর হতে থাকে নজরুল সওদাগরকে বরণ করার জন্য লোক সংখ্যা বাড়তেই থাকে। এক পর্যায়ে তার বাসভরনকে কেন্দ্র করে মানুষের ঢল নামে।

সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের আগমন উপলক্ষে নারী, পুরুষ, বয়োবৃদ্ধ, আবাল বনিতা সবাই দিনভর অপেক্ষা করতে থাকে। সমবেত লোকজন রাস্তায় বসে ইফতার করে। অবশেষে সকল যল্পনা কল্পনার পর শরিবার দিবাগত রাত দেড়টায় সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের গাড়ী বহর বকশীগঞ্জ শহরে পৌছেন। নজরুল সওদাগর গাড়ী থেকে নামার সাথে সাথে উপস্থিত জনতার ঢল তাকে বরণ করার জন্য হুমড়ি খেয়ে পড়ে। তারা আল্লাহু আকবার শ্লোগান দিয়ে নজরুল সওদগরকে স্বাগত জানান। তারা নানা শ্লোগান দিয়ে মিছিল করতে থাকে। জনতার বালোবাসায় আবেগে আব্লুত হয়ে পড়েন।

নজরুল সওদাগর বকশীগঞ্জ পৌছার পর লোকে লোকারণ্য হয়ে যায় বাসটার মিনাল ও তার বাসভবনে। উপস্থিত জনত তাকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রায় ঘন্টাধিকাল তাকে ফুল দিয়ে বরণ করতে থাকে মানুষ। সেহেরির সময় সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে উপস্থিত জনতার ভীড় সামলিয়ে তিনি নিজ বাসায় প্রবেশ করেন।

নিজ বাসায় প্রবেশ করে পরিবারের লোকজনের সাথে সাক্ষাত করার পূর্বে তার বাবার কবর জিয়ারত করেন।
এব্যপারে নজরুল ইসলাম সওদাগর জানান, ঘটনা ঘটেছে ঢাকায়। আমি তখন বকশীগঞ্জে ছিলাম। তার পরেও আমাকে আসামী করে মামলা করা হয়। মিথ্যা মামলায় পুলিশ আমাকে গ্রেফতার করে। সাত মাস কারাভোগের পর জনতার ভালোবাসায় আমি জামিনে মুক্তি পেয়েছি। আমি বকশীগঞ্জ উপজেলার জনসাধারনের কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, জনসাধারণের ঋৃণ শোধ করার সক্ষমতা নেই। জনসাধারনই আমার মূল শক্তি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আন্তর্জাতিক নারী দিবসে ইএসডিও এডুকোর সাইকেল র‍্যালি
  • কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে যুবকের মৃত্যু
  • ঘরের নীরব শক্তি মা ও গৃহিণী নারী
  • নালিতাবাড়ী টিসিবি ট্রাকসেলে ৯০ ভোক্তার পণ্য গায়েব
  • এবার ঈদে জিন্স আর পাঞ্জাবিতে নজর পুরুষের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম