Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বন্যপ্রাণী ও বন রক্ষায় ঈদের ছুটি বাতিল বনরক্ষীদের

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৭ pm ১৫, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ তাইজুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:

সুন্দরবনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বনরক্ষী ও বন বিভাগের কর্মকর্তাদের ছুটি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন ও বন্যপ্রাণী সুরক্ষা, মাছ ধরায় বিষ প্রয়োগ এবং অবৈধ শিকার প্রতিরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

বন বিভাগ জানায়, প্রতি বছর ঈদের সময় চোরাশিকারি চক্র সুন্দরবনে হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকারের চেষ্টা চালায়। একই সঙ্গে কিছু অসাধু জেলে নদী ও খালে বিষ প্রয়োগ করে মাছ ধরে থাকে। এসব অবৈধ কর্মকাণ্ড রোধে বন বিভাগের সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

বিশেষ করে মার্চ থেকে মে মাস পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়ে যায়। গত বছরের ২২ মার্চ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেঁতুলবাড়িয়া ও কলমতেজী এলাকার বনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এ অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে বন বিভাগ এ বছর ঈদের ছুটিতে দায়িত্বপ্রাপ্ত বনরক্ষীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনে বন্যপ্রাণী শিকার, বিষ দিয়ে মাছ ধরা এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। জনস্বার্থ ও বন সংরক্ষণের স্বার্থে বনরক্ষীরা ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ করবেন না।

Tags: ঈদের ছুটি বাতিলবনরক্ষীবন্যপ্রাণীসুন্দরবনে রেড অ্যালার্ট জারি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দলীয় শৃঙ্খলা নাকি মত প্রকাশের স্বাধীনতা: সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিতর্ক
  • কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
  • নীলফামারীতে ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাল ইয়ামাহা রাইডার্স ক্লাব
  • কাপ্তাইয়ে ভিজিএফের চাল বিতরণ
  • ঈদে সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম