Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রচারনায় ঝড় তুলেছেন ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৩ pm ০২, ফেব্রুয়ারী ২০২৬
in রাজনীতি
A A
0

বরিশাল অফিস :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ততোই প্রচার-প্রচারনা, জনসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় কাটাচ্ছেন বরিশালের ছয়টি সংসদীয় আসনের বিভিন্ন দলের মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকরা।

একেকজন প্রার্থীর পক্ষে নারী ও পুরুষদের একাধিক টিম প্রতিদিন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করছেন। প্রার্থীরাও নির্বাচিত হতে পারলে কি কি উন্নয়নমূলক কাজ করবেন তার প্রতিশ্রুতি দিচ্ছেন।বরিশালের সংসদীয় ছয়টি আসনের মধ্যে এবার প্রচার-প্রচারনা এবং জনসমর্থনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন বরিশাল-১ (আগৈলঝাড়া ও গৌরনদী) আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ক্লিন ইমেজের প্রার্থীখ্যাত ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বিগত ওয়ান ইলেভেন থেকে শুরু করে বিএনপির চরম দুর্দীনে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির হাল ধরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পাশে নিজেকে সর্বদা নিয়োজিত রেখে ব্যাপক আস্থা অর্জন করেন।

ফলশ্রুতিতে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল থেকে মনোনয়ন বঞ্চিত হওয়ায় নেতাকর্মী ও সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ ভোটাদের জোরালো অনুরোধে তিনি (সোবহান) স্বতন্ত্র প্রার্থী হয়ে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। দলের বিদ্রোহী প্রার্থী হওয়ায় অতিসম্প্রতি তাকে (সোবহান) দলীয় পদ থেকে বহিস্কার করা হয়।

পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয় থাকায় দলের আরও কয়েকজন নেতার পদ স্থগিত করা হয়েছে। এতে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা একজোট হয়ে ফুটবল মার্কার পক্ষে আরও সক্রিয় হয়ে মাঠে নামেন। যেকারণে ক্রমেই ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের ফুটবল মার্কার জনসমর্থন বেড়েই চলেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের বলেন, আমাকে এমপি হিসেবে নির্বাচিত করা হলে কাউকে আর জীবন রক্ষার্থে পালিয়ে রামশীল গিয়ে থাকতে হবেনা।সর্বস্তরের ভোটারদের কাছে দাবি রেখে তিনি বলেন, আমি (সোবহান) যদি সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি, মাদক বিক্রেতাদের আশ্রয় প্রশ্রয়দাতা হয়ে থাকি। আমার বিরুদ্ধে এসবের একটিরও যদি প্রমান পেয়ে থাকেন, তাহলে আমাকে কেউ ভোট দিবেন না।

অভিযোগ করে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, আমার কোন ক্যাডার বাহিনী নেই; আমার প্রতি রয়েছে সাধারণ মানুষের আস্থা, ভালবাসা ও সমর্থন। তাই ধানের শীষের প্রার্থীর লোকজনে একের পর এক আমার সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে, হুমকি ধামকি অব্যাহত রেখেছে। এতে করে নির্বাচনের লেভেল প্লেংয়িং ফিল্ড নষ্ট হচ্ছে। হামলাকারী ও হুমকিদাতাদের বিরুদ্ধে এখনই প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হলে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সম্ভব হবেনা। এজন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সিইসির কাছে জোর অনুরোধ জানিয়েছেন।

Tags: প্রচারনাবরিশালমার্কাস্বতন্ত্র প্রার্থী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান
  • বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন ফার্মেসিতে অভিযান, ৪ প্রতিষ্ঠানে জরিমানা
  • দুর্নীতি বন্ধ হলে দেশ এমনিতেই সিঙ্গাপুর হবেঃ নায়েবে আমীর আজহারুল ইসলাম
  • জয়পুরহাট-২ আসনে ধানের শীষের পক্ষে পথসভা ও মিছিল
  • নীলফামারীতে জনগণের মুখোমুখি ছয় প্রার্থী, আশ্বাস দিলেন নিরাপদ জেলা গড়ার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম