Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৫ এপ্রিল থেকে ৫৮ দিন মাছ ধরার নিষিদ্ধ সময়

Bangla FM OnlinebyBangla FM Online
১১:০৭ pm ০৮, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামি ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

গতকাল সকালে কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে জেলা টাস্কফোর্স কমিটির সভায় এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

অন্যদিকে ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ প্রতিপাদ্যে ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পালিত হবে এই ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ।

জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক সভায়
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব।

সভাপতির বক্তব্যে তিনি বলেন,
জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুদ করা থেকে বিরত থাকতে সবাইকে সচেতন করা জরুরী।জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালীন সময়ে সাগর থেকে বাজার পর্যন্ত চলবে নজরদারি।

এছাড়া প্রজনন মৌসুমে জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানান তিনি।

এসময় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো: নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারী মৎস্য বাজার এর ব্যবস্থাপক আশীষ কুমার বৈদ্য। এ সময় কোস্টগার্ড, নৌবাহিনী, র‍্যাব কর্মকর্তা ও মৎস্য সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ
  • ‘ তুমি ছাড়া আমি ‘ নিয়ে ফের আলোচনায় সঙ্গীত শিল্পী ও সুরকার শান সিদ্দিকী
  • রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • জামালপুরে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন
  • ব্রাহ্মণবাড়িয়ায় এলপিজি গ্যাসের দাম আকাশছোঁয়া

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম