Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে নিবন্ধিত জেলেরা ভিজিএফের চাল পাননি

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৯ pm ১৫, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞার ১৪ দিন অতিবাহিত হলেও নিবন্ধিত জেলেরা ভিজিএফের চাল পাননি। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের গাফিলতির কারণে চাল বিতরণ থমকে আছে বলে অভিযোগ উঠেছে।

নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়া হাজারো জেলে পরিবার রমজান মাসে চরম মানবেতর জীবনযাপন করছে। জানাগেছে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১শ’ কিলোমিটার এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এই সময়ে নিবন্ধিত জেলেদের জন্য জনপ্রতি মাসে ৪০ কেজি করে দুই মাসে মোট ৮০ কেজি ভিজিএফের চাল বরাদ্দ দেয় সরকার। গত ২৪ ফেব্রুয়ারি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য ৪৮০ মেট্রিক টন চালের ছাড়পত্র প্রদান করে।

নিয়ম অনুযায়ী চেয়ারম্যানরা এই চাল গুদাম থেকে উত্তোলন করে বিতরণ করবেন। তবে দুই সপ্তাহ পার হলেও অধিকাংশ ইউনিয়নেই বিতরণ শুরু হয়নি। চন্দ্রদ্বীপ ইউনিয়নের জেলে মাহবুব বেপারী বলেন, “নদীতে মাছ ধরা বন্ধ, রোজার মাসে ধার-দেনা করে চলতে হচ্ছে। চেয়ারম্যানকে চালের কথা বললে তিনি বলেন ঈদের পর দেবেন।” চাল বিতরণে বিলম্বের বিষয়ে চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বশার মৃধা ট্রলার সংকটের অজুহাত দিয়ে বলেন, “চাল ঈদের পর দেওয়া হবে।

” অন্যদিকে কালাইয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ হাওলাদার জানান, আগে ঈদ সহায়তার ১০ কেজি চাল বিতরণ শেষে জেলেদের চাল দেওয়া হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা এম.এ পারভেজ বলেন, “৬ হাজার জেলের জন্য ৪৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কেনো এখনও বিতরণ করা হচ্ছে না, তা বুঝতে পারছি না। আমরা দ্রুত বিতরণের ব্যবস্থা নেব।” উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ সাংবাদিকদের বলেন, “জেলেদের চাল দ্রুত বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের আগেই এটি সম্পন্ন করতে হবে। কোনো ধরনের বিলম্ব হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে তীব্র বিতর্ক
  • পাংশায় ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ
  • বাউফলে নিবন্ধিত জেলেরা ভিজিএফের চাল পাননি
  • দলীয় শৃঙ্খলা নাকি মত প্রকাশের স্বাধীনতা: সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিতর্ক
  • কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম