Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১০:০৮ am ২২, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, বাংলাদেশ
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা এর দুই-একদিন আগে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অধ্যাদেশসমূহ উপস্থাপন এবং শোক প্রস্তাব গ্রহণ করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিরোধী দল হিসেবে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এদিকে, সংসদ নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন।

সংবিধান অনুযায়ী, নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়, যা প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৩ ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশিত হয়েছে। সে হিসেবে আগামী ১৪ মার্চের মধ্যে প্রথম অধিবেশন আয়োজন বাধ্যতামূলক। ইতোমধ্যে ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

Tags: জাতীয় সংসদ অধিবেশনত্রয়োদশ জাতীয় সংসদবাংলাদেশ নির্বাচন ২০২৬বাংলাদেশ রাজনীতিবাংলাদেশ সরকারবিএনপিসংসদ অধিবেশন ২০২৬সংসদ স্পিকার নির্বাচনসালাহউদ্দিন আহমদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অর্থনীতি ও পোশাক খাতে চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ
  • রোনালদোর জোড়া গোলে জয় আল নাসরের
  • চাঁদা না দিলেই হামলা কিশোর গ্যাংয়ের, আতঙ্কে মোহাম্মদপুর-আদাবরবাসী
  • ফেসবুকে হঠাৎ জামায়াত আমিরের স্ট্যাটাস ‘ইনকিলাব জিন্দাবাদ’
  • আবারও বাড়লো স্বর্ণের দাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম