Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার বৈঠক শেষ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৭ pm ১১, এপ্রিল ২০২৬
in Top Lead News, বিশ্ব
A A
0

দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে এবং ভয়াবহ সংঘাতের পর অবশেষে সরাসরি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার এই বৈঠক আড়াই ঘণ্টা স্থায়ী হয়। পাকিস্তানি কর্মকর্তাদের মতে, আলোচনার শুরুটা হয়েছে অত্যন্ত ইতিবাচক পরিবেশে।

ইসলামাবাদে কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত এই রুদ্ধদ্বার বৈঠকে দুই দেশের প্রতিনিধিদের পাশাপাশি পাকিস্তানি মধ্যস্থতাকারীরাও উপস্থিত ছিলেন। সরাসরি আলোচনার পর প্রতিনিধিরা পাকিস্তান সরকারের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন। জানা গেছে, বৈঠকের পরিবেশ ছিল সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক।

একটি সূত্র অনুযায়ী, শনিবারের প্রথম অধিবেশন শেষ হওয়ার পর আগামীকাল রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পুনরায় ত্রিপক্ষীয় আলোচনা শুরু হবে।

গত ৮ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক আকস্মিক ঘোষণায় জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে তিনি ইরানের ওপর আক্রমণ ও বোমা হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করছেন।

এই ঘোষণার পরই পাকিস্তান সরকার দুই পক্ষকে আলোচনার টেবিলে আনার তোড়জোড় শুরু করে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বার্তায় বলেন, “গভীর বিনয়ের সঙ্গে আমি আনন্দের সংবাদ জানাচ্ছি যে, ইরান ও যুক্তরাষ্ট্র তাদের তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।”

আল-জাজিরা ও বিবিসি উর্দুর খবর অনুযায়ী, বৈঠকে ইরান আলোচনার ভিত্তি হিসেবে একটি ১০ দফা প্রস্তাব পেশ করেছে। ধারণা করা হচ্ছে, প্রথম দফার এই আড়াই ঘণ্টার বৈঠকে এই প্রস্তাবগুলোর প্রাথমিক বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে। যদিও রুদ্ধদ্বার বৈঠক হওয়ায় আলোচনার সুনির্দিষ্ট বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

পুরো বিশ্ব এখন ইসলামাবাদের দিকে তাকিয়ে আছে। রোববার দ্বিতীয় দিনের আলোচনা থেকে স্থায়ী কোনো শান্তিচুক্তির রূপরেখা বা যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কোনো ঘোষণা আসে কি না, সেটাই এখন দেখার বিষয়।

Tags: ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকইরান–যুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাইমের প্রভাবশালীদের তালিকায় তারেক রহমান
  • ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ, সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • কোচিং সেন্টার আইনের আওতায় আনার ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • মাধ্যমিক বিদ্যালয়ে গাইড বই ও কোচিং বাণিজ্য, চাপে শিক্ষার্থী-অভিভাবক
  • সুশৃঙ্খল পরিবেশে মৌলভীবাজারে বৃত্তি পরীক্ষা শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম