Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে মৌসুমের প্রথম বৃষ্টি, চা বাগানগুলোতে ফিরে এলো সবুজের সমারোহ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৭ pm ১৪, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

আবুল কাশেম রুমন, সিলেট ব্যুরো: সিলেটে জুড়ে মৌসুমের প্রথম বৃষ্টির ছোঁয়ায় চা বাগানগুলোতে ফিরে এসেছে সবুজের সমারোহ। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা বাগানগুলোতে হলদে পাতা পড়ে যাওয়ার পর গত দু’দিনে সবুজ রঙের ছোঁয়া চা বাগানগুলোতে প্রাণ ফিরিয়েছে।

শিল্পপতি ড. আলহাজ রাগীব আলী–এর স্বপ্নের রাজনগর চা বাগানে বসন্তকালে প্রথম বৃষ্টির ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে এসেছে চা গাছের মধ্যে। এই সময়ই চা বাগানে শুরু হয় বছরের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ—প্রথম বৃষ্টি স্নাত চা পাতা চয়ন।

শুক্রবার (১৩ মার্চ) সকালে দেখা দেয় এই আশীর্বাদ বৃষ্টি। প্রথম বৃষ্টির পর চা গাছে জন্মানো কচি পাতাগুলোকে বলা হয় “ফার্স্ট ফ্লাশ” বা প্রথম ধাপের চা পাতা। চা বিশেষজ্ঞরা বলছেন, এই পাতার স্বাদ ও ঘ্রাণ অত্যন্ত কোমল ও সুগন্ধি হওয়ায় বাজারে এর মানও তুলনামূলক বেশি।

মৌলভীবাজারের রাজনগর চা বাগানের শ্রমিকরা ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পাতা সংগ্রহে নেমে পড়েন। সাধারণত একটি কুঁড়ি ও দুটি পাতা (টু লিভস অ্যান্ড এ বাড) নিয়মে পাতা তোলা হয়, যা চায়ের গুণগত মান বজায় রাখতে সাহায্য করে।

বাগান ব্যবস্থাপক শিহাব উদ্দিন চৌধুরী বলেন, “বাংলাদেশের চা শিল্পে এই মৌসুমের প্রথম পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম বৃষ্টি স্নাত দিনে চা পাতা সংগ্রহ উৎসবমুখর পরিবেশ তৈরি করে এবং উৎপাদনেও ইতিবাচক প্রভাব ফেলে।

পাতা চয়নে অংশ নেওয়া নারী শ্রমিক বাসন্তী রবিদাশ বলেন, “প্রথম বৃষ্টির এই স্নিগ্ধতায় আমরা নতুন মৌসুমের চা উৎপাদনের পথচলায় উত্সাহী।

এসময় বাগানের ইমাম ও পুরোহিত সমৃদ্ধি ও সফলতা কামনা করে প্রার্থনা করেন। পাশাপাশি, বিগত বছরে শ্রেষ্ঠ পাতা চয়নকারি ৬ জন শ্রমিককে পুরস্কার দেওয়া হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংসারের জন্য অভিনয় ছাড়তেও রাজি পূজা চেরি
  • নড়াইলের পুলিশের বিশেষ অভিযানে সাতজন গ্রেফতার
  • তালতলীতে বিদর্শন বৌদ্ধ বিহারের অভিষেক ও জাদি উৎসর্গ সম্পন্ন
  • পবিপ্রবিতে ডেপুটি রেজিস্ট্রারকে জিয়া পরিষদের শোকজ
  • ইরান যুদ্ধে নতুন আড়াই হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম