Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নরসিংদীতে পবিত্র কোরআনের প্রথম সবক উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৬ pm ০৬, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পাঁচদোনা মোড় এলাকায় অবস্থিত জামিয়া কারিমিয়া লুৎফুন্নেছা মহিলা মাদরাসায় শিক্ষার্থীদের পবিত্র কোরআনুল কারিমের প্রথম সবক উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

প্রতিষ্ঠানের মোহতামিম হাফেজ মাওলানা রেজাউল করিম বলেন,“প্রতিষ্ঠালগ্ন থেকে গত প্রায় ১২ বছর ধরে মাদরাসাটি অত্যন্ত সুনামের সঙ্গে দ্বীনি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা বিস্তারে আমরা কাজ করে যাব।”

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব মনির হোসেন (ভিপি মনির)। তিনি বলেন,“কোরআনের শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে। এমন একটি দ্বীনি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কোরআনের প্রথম সবক শুরু হওয়া অত্যন্ত আনন্দের বিষয়।”

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব নিজাম উদ্দিন খান।

 

এ সময় মাদরাসার সভাপতি আলহাজ্ব মাওলানা ফরিদ উদ্দিন ও পরিচালক আলহাজ্ব মাওলানা রুহুল আমিন শিক্ষার্থীদের পবিত্র কোরআনুল মাজিদের প্রথম সবক উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tags: পবিত্র কোরআনুল কারিম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কালিয়ায় অবৈধ বালু উত্তোলন, ম্যাজিস্ট্রেটের অভিযানে জরিমানা ২ লাখ
  • জামালপুরে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দিলেন স্বামী
  • পুলিশ কর্মকর্তাকে ম্যানেজার করে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল
  • বান্দরবানে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ  
  • সংসদ অধিবেশন ঘিরে বিএনপির এমপিদের প্রশিক্ষণ শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম