Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রথমবারের মতো ইসরায়েলে সেজিল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩১ am ১৬, মার্চ ২০২৬
in বিশ্ব
A A
0

ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৫৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, হামলায় খোররামশাহর সুপার-হেভি মিসাইলসহ একাধিক ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে দ্বৈত ওয়ারহেডযুক্ত খোররামশাহর, খায়বার-শাখান, কদর ও এমাদ মিসাইল। পাশাপাশি ‘অপারেশন সাদেক প্রমিজ’-এ প্রথমবারের মতো কৌশলগত জ্বালানি চালিত সেজিল ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়।

আইআরজিসির প্রচার বিভাগের তথ্য অনুযায়ী, সেজিল একটি মাঝারি পাল্লার সারফেস-টু-সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র থেকে ইসরায়েলের তেল আবিব পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র মাত্র কয়েক মিনিটেই পৌঁছাতে সক্ষম।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করা হয়েছে। প্রথম হামলার খবর প্রকাশের দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে এই দ্বিতীয় দফা আক্রমণ চালানো হয়।

অন্যদিকে টানা ১৭ দিন ধরে ইরানের বিভিন্ন স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা অব্যাহত রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব হামলায় ইরানে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ।

Tags: আইআরজিসিইসরায়েলবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ অস্ট্রেলিয়া
  • সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে যাচ্ছেন দিনাজপুর
  • যুদ্ধের তৃতীয় সপ্তাহে তেলের দাম ব্যারেলপ্রতি ছাড়ালো ১০৫ ডলার
  • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ১২ বিলিয়ন ডলার
  • জাতীয় ঈদগাহ মাঠে একসাথে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ঢাদসিক প্রশাসক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম