Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন সাত ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি

Taslima TanishabyTaslima Tanisha
১:৩৭ pm ১৩, ডিসেম্বর ২০২৫
in Lead News, রাজধানী
A A
0

রাজধানীর কেরানীগঞ্জে ‘জাবালে নুর টাওয়ার’ নামে একটি বহুতল ভবনের ভূগর্ভস্থ গুদামে আগুন লাগার ঘটনায় সাত ঘণ্টা পার হলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নি। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

ফায়ার সার্ভিস শনিবার রাত ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পান। এর এক ঘণ্টা পর প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

উদ্ধার কার্যক্রমে ভবনে থাকা ৪২ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে, এবং প্রাথমিকভাবে কেউ আহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ তলা বিশিষ্ট এই ভবনের ভূগর্ভস্থ, প্রথম ও দ্বিতীয় তলায় কাপড়ের গুদাম ও দোকান রয়েছে। তৃতীয় থেকে দশম তলা পর্যন্ত আবাসিক ফ্ল্যাট হিসেবে ব্যবহার হয়। ভবনের মালিক নুরে আলম ও মো. ফারুক হোসেন।

সকাল ১১টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছেন। বাসিন্দারা তাদের মালামাল সরিয়ে পার্শ্ববর্তী আগানগর কবরস্থানে রেখেছেন এবং সেখানে আশ্রয় নিয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, “গুদামে বিপুল পরিমাণ কাপড়, ঝুট কাপড় ও সুতা মজুদ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে গেছে। আমরা আগুনের তীব্রতা কিছুটা কমিয়ে এনেছি এবং পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছি।”

ভবনের বাসিন্দা আবু বকর সিদ্দিক বলেন, “ভোর সাড়ে চারটায় ধোঁয়া ও আগুন দেখতে পাই। সঙ্গে সঙ্গে পরিবার নিয়ে নিচে নেমেছি। আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দারাও দ্রুত নিরাপদ স্থানে চলে আসে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেরানীগঞ্জ ইউএনও উমর ফারুক জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। ঘটনাস্থলটি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও উপজেলা প্রশাসন ঘিরে রেখেছে, এবং জনতার প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জার্মানি-যুক্তরাজ্যসহ ৮ দেশের সঙ্গে ফ্রান্সের কৌশলগত প্রতিরক্ষা পরিকল্পনা !‘পরবর্তী ৫০ বছর হবে পরমাণু যুগ’ — সতর্কবার্তা ম্যাক্রোঁর
  • কুয়েতের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কেন ছিল?
  • সাইপ্রাসে যুক্তরাজ্যের অক্রোটিরি ঘাঁটিতে ড্রোন হামলা: লেবানন থেকে উৎক্ষেপণ, হিজবুল্লাহ জড়িত হওয়ার সম্ভাবনা
  • মধ্যপ্রাচ্য সংকট: ইরানের পাশে চীনের সমর্থন, সামরিক অভিযান বন্ধে বেইজিংয়ের আহ্বান
  • ইরান হামলায় ‘শেষ ও শ্রেষ্ঠ সুযোগ’ নিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম