Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বোয়ালমারীতে শত্রুতার জেরে কোটি টাকার পান বরজে আগুন, মামলা দায়ের

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৮ pm ০৮, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের ডহরনগর গ্রামে শত্রুতার জেরে কোটি টাকার পান বরজে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতিয়ার রহমান আতু শেখ (৬০) ও তার ছেলে সুজন শেখ (৩০)-এর বিরুদ্ধে মামলা করেছেন ক্ষতিগ্রস্ত পান বরজের মালিক তপন গুহ ও আকরাম শেখ।

ভুক্তভোগীদের অভিযোগ, ৩০ মার্চ দুপুরে তাদের ডহরনগর মাঠে থাকা পানের বরজে আগুন লাগিয়ে দেয় অভিযুক্তরা। এতে তপন গুহ ও আকরাম শেখের প্রায় ১০০ শতকের বেশি জমির পান বরজ পুড়ে যায়, যার ফলে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। তারা জানান, জমি লিজ ছেড়ে দিতে চাপ দেওয়ার কারণে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ৫ এপ্রিল ফরিদপুর আদালতে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে আতিয়ার রহমান আতু শেখ ও তার ছেলে সুজন শেখ পলাতক রয়েছেন।

ভুক্তভোগী তপন গুহ বলেন, পান বরজে প্রতিদিন ১০-১২ জন শ্রমিক কাজ করতেন। বরজ পুড়ে যাওয়ায় তারা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি শ্রমিকরাও বিপাকে পড়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অপর ভুক্তভোগী আকরাম শেখ বলেন, আগুনে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে এবং পরিবার নিয়ে চরম সংকটে পড়েছেন তারা। তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মধুসূদন পাণ্ডে জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে অভিযুক্তরা পলাতক রয়েছে।

Tags: অগ্নিসংযোগআকরাম শেখডহরনগরতপন গুহপান বরজপুলিশ তদন্তফরিদপুরবোয়ালমারীমামলাশত্রুতাসুজন শেখ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সখিপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
  • ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নতুন চুক্তি হ্যারি ম্যাগুয়েরের
  • ​কুমিল্লায় শিশুকে ধর্ষণের চেষ্টা, ৮৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
  • নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাস
  • প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাওয়ার জাদুকরী উপকারিতা জানুন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম