সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ গ্যাস স্থাপনা হাবশান গ্যাস কমপ্লেক্স-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথে আসা একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ স্থাপনাটিতে পড়ে আগুনের সূত্রপাত হয়।
আবুধাবি মিডিয়া অফিস এক্সে দেওয়া এক পোস্টে জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্যাসক্ষেত্রটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত ও ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

