Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে তারাপুর মন্দিরে আগুন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৯ pm ১৫, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ
A A
0

সত্যজিৎ দাস:

সিলেট নগরের তারাপুর চা বাগানের একটি মন্দিরে ভোরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়,ভোরে শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরসংলগ্ন এক ব্যবসায়ী নিয়মিত সময় দোকান খুলতে এসে মন্দিরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে তিনি আশপাশের লোকজনকে ডাকলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে মন্দিরের ভেতরে থাকা পবিত্র গীতাসহ কয়েকটি ধর্মীয় গ্রন্থ ও দেবদেবীর ছবি পুড়ে যায়। ঘটনার পর খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন।

তারাপুর চা বাগানের বাসিন্দা রাজন রায় বলেন, “প্রায় তিন বছর ধরে আমরা এখানে পূজার কার্যক্রম পরিচালনা করে আসছি। হঠাৎ করে কে বা কারা আগুন দিল,কিছুই বুঝতে পারছি না। এতে আমাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির বলেন,“আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিছু আলামত সংগ্রহ করে থানায় আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন,এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত-৫
  • দিনাজপুরে দীর্ঘ ৬ মাস পর আওয়ামী লীগের কার্যালয় খুললেন নেতাকর্মীরা
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের
  • প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করলেন অপূর্ব
  • রমজানে সুস্থ থাকতে যেসব খাবার খাবেন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম