ইসরায়েলের হাইফায় অবস্থিত বৃহত্তম তেল শোধনাগার ‘বাজান’-এ হামলা চালিয়েছে ইরান বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। হামলার পর স্থাপনাটিতে আগুন জ্বলতে দেখা গেছে।
প্রতিবেদনগুলোতে বলা হয়, আঘাতপ্রাপ্ত অংশটি শোধনাগারের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ভেতরে বা তার আশপাশে অবস্থিত। এর আগে বিভিন্ন হামলায়ও এই স্থাপনাটি লক্ষ্যবস্তু হয়েছিল। তখন ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারে আংশিক ক্ষয়ক্ষতি ও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, উত্তরাঞ্চলের একটি স্থানে আঘাতের খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের ১৯ মার্চও একই শোধনাগার লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

