Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে পাম্প ও বেকারিকে জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০০ pm ০৮, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে পেট্রোল পাম্পে ওজন ও পরিমাপে অনিয়ম এবং অনুমোদন ছাড়া পণ্য উৎপাদনের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার কনকপুর ইউনিয়নে অবস্থিত মেসার্স মাসুক ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইব্রাহিম ইকবাল চৌধুরী।

অভিযানকালে দেখা যায়,পেট্রোল পাম্পটিতে প্রতি ১০ লিটার অকটেন পরিমাপে ১১০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল। এছাড়া ক্যালিব্রেশন সনদ গ্রহণ ছাড়াই জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল। এসব অনিয়মের দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮-এর ২৯ ও ৩২(৩) ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

পরে একই অভিযানে শাহবন্দর এলাকায় অবস্থিত ‘নিউ রুচি ফুড’ নামের একটি বেকারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে নিবন্ধন ও মোড়কজাতকরণ সনদ ছাড়াই পণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে একই আইনের ২৪ ধারায় প্রতিষ্ঠানটিকে আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইব্রাহিম ইকবাল চৌধুরী বলেন,ভোক্তার অধিকার সুরক্ষা এবং বাজারে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনো প্রতিষ্ঠানকে অনিয়ম করার সুযোগ দেওয়া হবে না।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে পাম্প ও বেকারিকে জরিমানা
  • ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেওয়া হবে না: ট্রাম্প
  • ডিমলায় ছাত্রীর পর শিশু ধর্ষণ: অপরাধীদের কঠোর শাস্তির দাবি
  • বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জমিয়ত মহাসচিব আফেন্দি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম