আনোয়ার হাসান চৌধুরী,
পবিত্র মাহে রমজান উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে ওজনে কারচুপি, ভেজাল পণ্য বিক্রি, অনিয়ম ও ভোক্তা হয়রানি প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গতকাল বানিয়ারছড়া বাজারে পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
তিনি আরও বলেন, বাজারে পণ্যের সঠিক বিক্রয় ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত মনিটরিং করছে। বিশেষ করে রোজাদারদের যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের সর্বোচ্চ সতর্ক করা হচ্ছে।

