Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ও রেস্টুরেন্ট সিলগালা

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫৯ am ১৪, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি) :

মৌলভীবাজারে খাদ্য প্রস্তুতে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার, পোড়া তেল দিয়ে খাবার তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে একটি রেস্টুরেন্ট সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) মৌলভীবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন।

অভিযান চলাকালে দেখা যায়,কিছু প্রতিষ্ঠানে জিলাপি তৈরিতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ রাসায়নিক মিশ্রণ করা হচ্ছে। এছাড়া পোড়া তেল ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে মধ্য কলেজ রোডে অবস্থিত জিতু চা হাউজ অ্যান্ড রেস্টুরেন্টকে ৭ হাজার টাকা এবং কোর্ট রোডে অবস্থিত জজ কোর্ট ক্যান্টিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া সদর উপজেলার শমসেরনগর রোডে অবস্থিত নিউ সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট-এ গুরুতর অনিয়ম ধরা পড়ায় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়।

সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, বারবার সতর্ক করার পরও যদি কেউ খাবারে হাইড্রোজসহ ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে, তাহলে তাদের ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করা হবে।

তিনি আরও জানান,জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উজিরপুরে মুখোমুখি বাস সংঘর্ষে ৮ জন আহত
  • ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী
  • বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে নাগেশ্বরীর ইউপি চেয়ারম্যান গ্রেফতার
  • খোলা ময়দানে কক্সবাজার জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
  • সুনামগঞ্জে সংঘর্ষ, সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলার অভিযোগ, আহত ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম