মো: আমিরুল, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
শনিবার (১১ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি : নং রাজ ২৬৪ এর অন্তর্ভুক্তচালক শাখা কার্যালয়ে অর্থ প্রদান ও দোয়া অনুস্ঠিত হয়।
চালক শাখার উপদেষ্টা, মোহাম্মদ সোয়েব আলী সবুজ, আব্দুল কাদের মাসুম,শরিফুল ইসলাম পারভেজ, পঞ্চগড় জেলা
২৬৪ এর সাধারণ সম্পাদক আকবর আলী,সিনিয়র সহসভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুকুল হুসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ দুলাল হোসেনসহ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন,প্রতি বছর পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি : নং রাজ ২৬৪ এর অন্তর্ভুক্ত চালক শাখা মৃত চালকদের আর্থিক সহায়তা প্রদান আসছে।
তারই ধারাবাহিকতায় এবার ৩ জন মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে ৫০ হাজার করে টাকা প্রদান করা হয়।
এসময় মৃত হয়রত আলী, মৃত হাবিবুর রহমান ও মৃত তালেব মেম্বারের পরিবারের প্রতেকের হাতে ৫০ হাজার করে টাকা তুলে দেয়া হয়। পরে দোয়া ও মোনাজাত করা হয়। ৫০ হাজার করে টাকা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মৃত পরিবারের সদস্যরা।

