Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডোমারে কম ওজনে জ্বালানি বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২১ am ১৯, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ
A A
0

মোঃ শরিফ বিল্লাহ ডোমার উপজেলা প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলায় ওজনে কম জ্বালানি সরবরাহের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ডোমার সদর এলাকায় পরিচালিত অভিযানে মেসার্স ডোমার ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী শম্ভু নাথ বায়কে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটিতে প্রতি ১০ লিটার অকটেন বিক্রির ক্ষেত্রে ৫৭৯ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুরের ইন্সপেক্টর মো. নাসির উদ্দীন। এ সময় ডোমার থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নরওয়ের রকেট আর পৃথিবীর এক শীতল বিকেল    
  • রাঙ্গামাটিতে জেলা পরিষদ সদস্য মনোনীত করার দাবি, কৃষক দলের সভাপতিকে
  • শিরোমণি সড়ক দুর্ঘটনায় বাদল হাওলাদার নিহত
  • চরভদ্রাসনে ন্যায্য মূল্য দুধ-ডিম-মাংস
  • সরকারি নয়, নিজের গাড়িতেই তারেক রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম