Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিসিবিতে মুজিববর্ষ আয়োজনে কোটি টাকার দুর্নীতির অভিযোগ

Bangla FMbyBangla FM
১০:১৫ am ১৫, এপ্রিল ২০২৫
in খেলাধুলা
A A
0

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে হঠাৎ করেই হাজির হয় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি তিন সদস্যের দল। মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে প্রায় দেড় ঘণ্টা। দুদকের পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদকের সহকারী পরিচালক আল আমিন। তিনি জানান, মোট তিনটি অভিযোগ তারা পেয়েছেন, যার ভিত্তিতে এই এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালিত হয়। প্রধান অভিযোগগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর প্রথম ১০ আসরের টিকিট বিক্রির আয় নিয়ে অসঙ্গতি এবং মুজিব শতবর্ষ উপলক্ষে বিসিবির আয়ে-ব্যয়ের গড়মিল।

দুদকের মতে, মুজিববর্ষের কনসার্টসহ বিভিন্ন আয়োজনে বিসিবি মোট ২৫ কোটি টাকা খরচ দেখালেও প্রকৃত খরচ হয়েছে মাত্র ৭ কোটি টাকার মতো। অর্থাৎ প্রায় ১৯ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ছাড়া বিপিএলের টিকিট বিক্রিতে একাদশ আসরে ১৩ কোটি টাকা আয় দেখানো হলেও আগের আট আসরে এই আয় ছিল মোটে ১৫ কোটি টাকা—যা স্পষ্ট অস্বাভাবিকতা বলে মনে করছে দুদক।

অভিযোগের তালিকায় আছে তৃতীয় বিভাগ ক্রিকেটেও। ২০১৪-১৫ মৌসুমে ক্লাব নিবন্ধন ফি ৭৫ হাজার থেকে বাড়িয়ে ৫ লাখ টাকায় উন্নীত করার কারণে অনেক দল অংশ নেওয়া থেকে বিরত থাকে। এতে প্রতিযোগিতার মান কমে যায় এবং অর্থ লেনদেনে অনিয়মের অভিযোগ জন্ম নেয়।

এইসব অভিযোগের ভিত্তিতে বিসিবির আর্থিক নথিপত্র জব্দ করে যাচাই-বাছাই চলছে বলে জানানো হয়। যাচাই শেষে এনফোর্সমেন্ট ইউনিটের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে এবং সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন।

এদিকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, দুদকের তদন্তে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন।

Tags: দুর্নীতিবিসিবিমুজিববর্ষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালী বন্ধ, পারস্য উপসাগরে ২০০টি তেলের ট্যাংকার আটক
  • ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • মৌলভীবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
  • টাঙ্গাইলের মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে জরিমানা
  • শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম