Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরীপুরে ১৮ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪২ pm ০৬, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নাছিমা আক্তার কনা (৩৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৫ মার্চ ২০২৬) রাতে গৌরীপুর রেলস্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থানার এসআই মোঃ মহসিন হাসানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। রাত প্রায় ৮টা ২৫ মিনিটে গৌরীপুর রেলস্টেশন রোডের সুজিত স্টোরের দক্ষিণ পাশে পাকা সড়কের উপর কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে নাছিমা আক্তার কনাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ৩০টি সবুজ রঙের জিপার ব্যাগে রাখা মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন প্রায় ৬০০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত নাছিমা আক্তার কনা গৌরীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাড়িওয়ালাপাড়া এলাকার মৃত আব্দুল আজিজ সর্দারের মেয়ে এবং জুলহাসের স্ত্রী। বর্তমানে তিনি ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন আকুয়া বাইপাস এলাকার জলিল মোল্লার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে ইয়াবাগুলো জব্দ করে জব্দ তালিকা প্রস্তুত করা হয় বলে পুলিশ জানায়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১০(গ) ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইন চার্জ কামরুল ইসলাম বলেন গৌরীপুরে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা
  • সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদল নেত্রী ঊর্মি
  • পাংশায় শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক পর্যায়ে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত
  • খান জাহান আলী থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম