Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পরীক্ষা না দিয়েই ফাজিল পাস: এক পরীক্ষার্থীর তিন রকম ফলাফল

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪২ pm ১৩, মার্চ ২০২৬
in Semi Lead News, শিক্ষা
A A
0

এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় কেআরআই কামিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষা না দিয়েই মোস্তাকিম বিল্লাহ নামে এক শিক্ষার্থীর ফাজিল পাসের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ফলাফল প্রকাশের পর থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীর রেজাল্ট নিয়ে একের পর এক নাটকীয় পরিবর্তন ঘটিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নথিপত্র অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর ‘ইসলামি স্টাডিজ’ (বিষয় কোড-৪১৬) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সময় বাট্টাজোড় ইউনিয়নের ফুলদহপাড়া গ্রামের মনজুরুল হকের ছেলে মোস্তাকিম বিল্লাহ সৌদি আরবে অবস্থান করছিলেন। পরীক্ষায় অংশ না নিলেও প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোস্তাকিম সিজিপিএ-৩.২৫ পেয়ে ফাজিল পাস করেছেন। (শিক্ষাবর্ষ ২০২১-২০২২, ৩য় বর্ষ, রেজিনম্বর: ২১২০৩১১৯১)।

বিষয়টি নিয়ে ‘বাংলা এফএম’ নিউজ পোর্টালে তথ্যনির্ভর প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এরপর শুরু হয় ফলাফলের পরিবর্তন:
১. প্রথমে পাসের ফলাফল দেওয়া হয়।
২. প্রতিবেদন প্রকাশের পর ফলাফল ‘উইথহেল্ড’ (স্থগিত) করা হয়।
৩. সর্বশেষ আপডেটে ওই পরীক্ষার্থীকে ‘ফেল’ দেখানো হয়েছে।

মাদরাসা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে এ নিয়ে এখন দায় চাপানোর খেলা শুরু হয়েছে। বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম মাদরাসার অধ্যক্ষ মো. সুলতান মাহমুদ খসরু স্বীকার করেন যে, মোস্তাকিম পরীক্ষার দিন বিদেশে ছিলেন। তবে পাসের বিষয়টিকে তিনি বিশ্ববিদ্যালয়ের ‘কারিগরি ত্রুটি’ হিসেবে অভিহিত করে নিজেকে দায়মুক্ত রাখার চেষ্টা করেন।

অন্যদিকে, পরীক্ষার্থী মোস্তাকিম বিল্লাহর দাবি, তিনি শুরুতে পাসের খবর জানলেও ফলাফল কেন বারবার পরিবর্তন করা হচ্ছে, তা তিনি জানেন না।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (ফাজিল পাস) এস এম সাদেকুর রহমান জানান, বিষয়টি জানার পর কর্তৃপক্ষের নির্দেশে ফলাফল সংশোধন করে ‘ফেল’ দেখানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে অন্তত নিহত ১,৪৪৪ জন
  • রাশিয়ার তেল ছাড়া বিশ্ববাজার স্থিতিশীল নয় : কিরিল দিমিত্রিভ
  • বান্দরবানে লাকড়িবোঝাই ট্রাক খাদে, চালকসহ নিহত ২
  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • এভারকেয়ারে মির্জা আব্বাসের অস্ত্রোপচার চলছে, আপাতত নেওয়া হচ্ছে না সিঙ্গাপুরে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম