এম.শাহীন আল আমীন,জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদরাসার মোস্তাকিম বিল্লাহ নামে এক শিক্ষার্থী ইসলামি স্টাডিজ বিষয়ে ফাজিল পরীক্ষা না দিয়েই ফাজিল পাশ করেছে। পরীক্ষা চলাকালিন পরীক্ষার্থী মোস্তাকিম বিল্লাহ সৌদি আরবে অবস্থান করছিলেন। তার পরেও তিনি জিপিএ-৩.২৫ পেয়ে পাশ করেছেন। যে বিষয়ে পরীক্ষা দেননি সে বিষয়ে তিনি বি গ্রেড পেয়েছেন।
জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ফুলদহপাড়া গ্রামের মনজুরুল হকের ছেলে মুস্তাকিম বিল্লাহ বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদরাসার ২০২৪ সালের ফাজিল পরীক্ষার্থী ছিলেন। ২০২৫ সালের ২৭ নভেম্বর ৪১৬ বিষয় কোডের ইসলামী স্টাডিজ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় । মুস্তাকিম বিল্লাহ সেই দিন সৌদি আরবে অবস্থান করে ওমরা পালন করছিলেন। এ কারণে তিনি ২৭ নভেম্বর ৪১৬ বিষয় কোডের ইসলামী স্টাডিজ বিষয়ে পরীক্ষা দিতে পারেনি। ২০২৬ সালের ২৯ জানুয়ারি ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে মুস্তাকিম বিল্লাহ ( শিক্ষাবর্ষ ২০২১-২০২২, ৩য় বর্ষ, রেজি: ২১২০৩১১৯১, ফাজিল রোল- ২১২০৩১১৯১) জিপিএ-৩.২৫ পেয়ে পাশ করেছেন।
বিষয়টি জানাজানি হলে “বাংলা এফএম” নিউজ পোর্টালে একটি তথ্য নির্ভর সংবাদ প্রকাশিত হয়। নিউজটি প্রকাশের পর বিষয়টি সোসাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয়। এর পর এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ সুকৌশলে নিজেদের দায়মুক্তি করার জন্য ইসলামি আরবি বিশ^বিদ্যালয় দোষ চাপানোর চেষ্টা করছেন। তারা নানাভাবে বুঝানোর চেষ্টা করছেন অনুপস্থিত শিক্ষার্থীর পাশের বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ বা পরীক্ষা কেন্দ্রে কোন ব্যাক্তি দায়ি না। ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের প্রকাশিত ফলাফলের জন্য তারা দায়ি বা অবগত না।
এব্যাপারে বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদরাসা অধ্যক্ষ মো: সুলতান মাহমুদ খসরু জানান, ফাজিল পরীক্ষায় পরীক্ষার্থী মো: মোস্তাকিম বিল্লাহ এর অনুপস্থিতির বিষয়টি অফিসিয়ালভাবে কাগজে কলমে লিপিবদ্ধ আছে। এতত পরেও পরীক্ষায় পাশের বিষয়টি ইসলামি আরবি বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উক্ত তারিখে পরীক্ষার হাজিরা সিট ও টপসিটে মো: মোস্তাকিম বিল্লাহ অনুপস্থিতি যথা নিয়মে লিপিবদ্ধ রয়েছে।

