Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পরীক্ষা না দিয়েই ফাজিল পাশ! কাগজপত্র তলব করেছে আরবি বিশ্ববিদ্যালয়

Bangla FM OnlinebyBangla FM Online
২:২১ pm ০৫, ফেব্রুয়ারী ২০২৬
in শিক্ষা, সারাদেশ
A A
0

এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :

পরীক্ষা চলাকালীন সৌদি আরবে অবস্থান করেও পরীক্ষা না দিয়েই ফাজিল পাশ করার অভিযোগে পরীক্ষার্থী মোস্তাকিম বিল্লাহর যাবতীয় ব্যক্তিগত ও পরীক্ষা–সংক্রান্ত কাগজপত্র তলব করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তদন্ত শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ইয়াসিন আলী।

জানা যায়, ২০২৫ সালের ২৭ নভেম্বর ইসলামিক স্টাডিজ বিষয়ে (বিষয় কোড–৪১৬) ফাজিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই সময় ফাজিল পরীক্ষার্থী মোস্তাকিম বিল্লাহ সৌদি আরবে অবস্থান করছিলেন। তিনি বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ফুলদহপাড়া গ্রামের মনজুরুল হকের ছেলে এবং বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম মাদরাসার শিক্ষার্থী।

পরীক্ষাকালীন সৌদি আরবে অবস্থান করায় মোস্তাকিম বিল্লাহ পরীক্ষায় অংশগ্রহণ করেননি। তবে এরপরও প্রকাশিত ফাজিল পরীক্ষার ফলাফলে তিনি (শিক্ষাবর্ষ ২০২১–২০২২, তৃতীয় বর্ষ, রেজিস্ট্রেশন নম্বর: ২১২০৩১১৯১, ফাজিল রোল: ২১২০৩১১৯১) জিপিএ–৩.২৫ পেয়ে ফাজিল উত্তীর্ণ হন।

বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদরাসা কর্তৃপক্ষ নিজেদের দায় এড়াতে কৌশলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর দায় চাপানোর চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় “বাংলা এফএম”-এ সত্য ও তথ্যভিত্তিক দুইটি প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে মাদরাসা কর্তৃপক্ষ ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর দুই পক্ষের মধ্যে ঘটনার দায় নিয়ে একপ্রকার দায় ঠেলে দেওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।

এ বিষয়ে বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদরাসার অধ্যক্ষ মো. সুলতান মাহমুদ খসরু “বাংলা এফএম”-কে বলেন, “পরীক্ষার সময় মোস্তাকিম বিল্লাহ সৌদি আরবে অবস্থান করছিলেন—এটি সত্য। বিদেশে থাকায় তিনি পরীক্ষায় অংশ নেননি। কিন্তু ফলাফলে তিনি কীভাবে পাশ করেছেন, সে বিষয়ে আমি অবগত নই। বিষয়টি জানাজানি হওয়ার পর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে বলেছে। বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী ১–২ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হবে। এরপর কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াসিন আলী “বাংলা এফএম”-কে বলেন, “ঘটনাটি নিয়ে অফিসিয়াল প্রক্রিয়া চলমান রয়েছে। বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদরাসা কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট কাগজপত্র তলব করা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tags: পরীক্ষা না দিয়েই ফাজিল পাশমোস্তাকিম বিল্লাহ পরীক্ষায় অংশগ্রহণ করেননি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র টাঙ্গাইল–২ আসন
  • সিরাজগঞ্জে সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা দাবিতে মানববন্ধন
  • বান্দরবানে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ
  • নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান যৌথবাহিনীর
  • নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম