Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনায় যশোরে আইনজীবী বাবা-ছেলে বহিষ্কৃত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৫ pm ৩০, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0
মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:
যশোরের বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক বেনজিন খানকে আদালত চত্বরে প্রকাশ্যে অপদস্ত করার অভিযোগে আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে মেহেদী ইমাম বাপ্পীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আইনজীবী সমিতি। এরআগে অভিযুক্ত দুই আইনজীবীকে আগামী তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়। কিন্তু সন্তোষজনক জবাব না পাওয়ায় জেলা আইনজীবী সমিতি রোববার তাদের সাময়িকভাবে বহিষ্কার করে।
যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ.গফুর সংবাদটি নিশ্চিত করে জানান, গত ২৪ মার্চ সাংবাদিক বেনজিন খান সমিতির কার্যালয়ে একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ওইদিন আদালত চত্বরে আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে বাপ্পী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারমুখী আচরণ এবং শারীরিক হেনস্তা করেন। অভিযোগের প্রেক্ষিতে ২৫ মার্চ তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়া সাংবাদিক বেনজিন খানের বিরুদ্ধে সমিতিতে করা অ্যাডভোকেট তপুর লিখিত অভিযোগ আমলে না নিয়ে খারিজ করা হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার একটি মামলায় হাজিরা দিতে বেনজিন খান জজ আদালতে যান। সেখানে পরিচিত আইনজীবী আব্দুল লতিফ খোকনের সঙ্গে সৌজন্যমূলক হ্যান্ডশেক করে তিনি বলেন, “একদিন তো আমাদের সবাইকে কবরে যেতে হবে।” এই কথায় ক্ষিপ্ত হয়ে ওই আইনজীবী ও তার ছেলে সাংবাদিকের ওপর চড়াও হন এবং তাকে জনসম্মুখে লাঞ্ছিত ও হুমকি প্রদান করেন।
উল্লেখ্য, এর আগেও অসদাচরণের দায়ে অ্যাডভোকেট আব্দুল লতিফ খোকন একবার সমিতি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। অন্যদিকে, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে অ্যাডভোকেট তপু নামে এক আইনজীবীকে দিয়ে বেনজিন খানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জমা দেওয়া হয়, যা বাতিল করা হয়েছে। একই সঙ্গে আইনজীবী বাবা-ছেলেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝালকাঠিতে ছাত্রদল নেতার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
  • সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৭ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, অক্ষত পবিত্র কোরআন
  • বরিশালে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক, আতঙ্ক নয়
  • দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তালাক ছাড়াই বিয়ে, নাসির-তামিমা দম্পতির বিরুদ্ধে কঠোর শাস্তির সম্ভাবনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম