লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় জন্মদাতা পিতার বিরুদ্ধে নিজের ১৫ বছর বয়সী মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা বাদী হয়ে গত ২১ ফেব্রুয়ারি শনিবার রাতে পাটগ্রাম থানায় একটি এজাহার দায়ের করেছেন।
বাদী মোছা. নাছিমা বেগম (৩৪) তার বিকৃত মানসিকতার স্বামী মো. রবিউল ইসলাম কবিরাজ (৪৮)-এর বিরুদ্ধে নিজ মেয়েকে ধর্ষন চেষ্টার অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে গত রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রবিউল ইসলামকে গ্রেপ্তার করে।
জানাগেছে, জাতীয় নির্বাচনে কিশোরীর মা ভোট দেওয়ার উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে গেলে বাড়িতে দুই বোন (১৫ ও ১২) একা ছিল। রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত পিতা ঘরে ঢুকে বড় মেয়ের মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরীর চিৎকারে ছোট বোন জেগে ওঠে বাধা দিলে অভিযুক্ত পিতা সেখান থেকে সরে যায়।
পরদিন কিশোরী বিষয়টি মাকে জানালে তিনি তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করেন। কিশোরীর মা প্রাথমিক অবস্থায় ঘটনাটি গোপন রেখে স্বামীকে পাপ কাজ থেকে ফিরে আসার কথা বলেন। কিন্তু স্বামীর দৃষ্টিভঙ্গীর পরিবর্তন না হয়ে, উল্টো তাকে মারধর করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষন চেষ্ঠা ও মারধোরের মামলা করা হয়েছে এবং কোর্টে চালান করা হয়েছে।

