এম শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরে পুলিশের চেকপোস্টে পরিবহন থামানোকে কেন্দ্র করে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ২০ মিনিটের দিকে শেরপুর ব্রিজ এলাকায় দক্ষিণ পাশে সড়কের চেকপোস্টে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুরের কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যায় সাথে থাকা শিশু আবারর।
স্থানীয়রা জানায়, জুমা নামাজের সময় ওই এলাকায় চেকপোস্টে ডিউটিরত পুলিশ সদস্যরা শেরপুরগামী একটি ট্রাককে দাঁড়াতে ইশারা করে। এ সময় পেছনে থাকা মোটরসাইকেলটি সাইড দিইয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে অপর দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনার পর পুলিশ সদস্যদের উপর হামলা করে বসে স্থানীয়রা। আর সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। হামলায় বকশীগঞ্জ থানা পুলিশ সদস্য ইমরান ও আমিনুল আহত হয়।

