Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু

Taslima TanishabyTaslima Tanisha
৮:১৮ pm ১৩, ডিসেম্বর ২০২৫
in রাজনীতি
A A
0

লালমনিরহাট প্রতিনিধি

শনিবার (১৩ডিসেম্বর) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী শরিফ ওসমান হাদীকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলায় জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশে অনু‌ষ্ঠিত হয়।

‌বিক্ষোভ সমা‌বেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট ৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আমরা জান্নাতের টিকিট দিতে পারব না কিন্তু উন্নয়ন দিতে পারবো। আমরা ব্রিজ দিতে পারি, রাস্তা দিতে পারি, স্কুল দিতে পারবো। জান্নাতের মালিক আমরা নই, মহান আল্লাহ’।

তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। এ ঘটনায় তারেক রহমান নিন্দা জানিয়েছেন এবং বিএনপির মহাসচিব তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে দুলু বলেন, নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিশ্চিত করতে হবে। এখনো যেসব অস্ত্রধারী সন্ত্রাসী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে বিএনপি দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন করেছে এবং এই সময়ে দলটি বহু সহযোদ্ধাকে হারিয়েছে। বিএনপি চায় না নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি ঘটুক।
দুলু সর্তক ক‌রে বলেন, জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
তিনি বলেন, “বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে, তাকেই আমরা স্যালুট করব। নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মনে কোনো ভয় থাকা চলবে না। নির্বাচন যেন আনন্দ-উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়—এ জন্য সরকার ও নির্বাচন কমিশনকে কার্যকর উদ্যোগ নিতে হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনো উসকানিমূলক বক্তব্য দেন না। তিনি স্মরণ করিয়ে দেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত সময়ে বলেছেন—বিজয়ীরা যদি পরাজিত শক্তির ওপর প্রতিশোধ নেয়, তবে বিজয়ের আনন্দ থাকে না। এত জুলুম-নির্যাতনের পরও তিনি কখনো প্রতিশোধের কথা বলেননি।

প্রতিবাদ মিছিল ও সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি, সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা শাপলাসহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জার্মানি-যুক্তরাজ্যসহ ৮ দেশের সঙ্গে ফ্রান্সের কৌশলগত প্রতিরক্ষা পরিকল্পনা !‘পরবর্তী ৫০ বছর হবে পরমাণু যুগ’ — সতর্কবার্তা ম্যাক্রোঁর
  • কুয়েতের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কেন ছিল?
  • সাইপ্রাসে যুক্তরাজ্যের অক্রোটিরি ঘাঁটিতে ড্রোন হামলা: লেবানন থেকে উৎক্ষেপণ, হিজবুল্লাহ জড়িত হওয়ার সম্ভাবনা
  • মধ্যপ্রাচ্য সংকট: ইরানের পাশে চীনের সমর্থন, সামরিক অভিযান বন্ধে বেইজিংয়ের আহ্বান
  • ইরান হামলায় ‘শেষ ও শ্রেষ্ঠ সুযোগ’ নিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম