বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন কৃষকদল সভাপতি ছিদ্দিকুর রহমান আকনের বিরুদ্ধে জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। গত ১১এপ্রিল শুক্রবার দিবাগত রাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দাওকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী অলিউর রহমান বাদী হয়ে এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ সহ ১৫-২০ জনের বিরুদ্ধে ব ১১ এপ্রিল শনিবার৷ বাকেরগঞ্জ অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ছিদ্দিককুর রহমান আকন উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও ৫ নং ওয়ার্ড দাওকাঠি গ্রামের অরেছ আকনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, রঙ্গশ্রী ইউনিয়নের ৫নং ওয়ার্ড দাওকাঠী গ্রামের অলিউর রহমান ও তার মা ৬২/২০০৫ মোকাদ্দমায় ২১৪/৩৬ হালদাগের ২৫- ৫৪২ খতিয়ানে১৮.৬ শতাংশ জমির ডিগ্রি মুলে মালিক। উক্ত জমিতে রাতের অন্ধকারে দোচালা ঘর নির্মাণ করে ৬ শতাংশ জমি দখলের অপচেষ্টায় লিপ্ত হন ছিদ্দিককুর রহমান আকনসহ ২৫ থেকে ৩০ জন।
কৃষক দল নেতার কাছে জমিদখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিগত দিনে আমার গাছপালা কেটে নিয়েছে, ৫ আগস্টের পর আমি কারো কোনো ক্ষতি করি নাই। কেউ বলতে পারবেনা। কিন্তু জমিদখলের যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা সত্য নয়।হাইকোর্ট ওলিউর রহমানদের জমি আধা শতাংশ কমিয়ে দিয়েছে, সেখানে তারা ভূমি অফিস থেকে পুরো জমি রেকর্ড করিয়েছেন, তার কি ভাবে জমি রেকর্ড করালো। আর তাতেই তাহারা জমির মালিক হয়ে গেছে। এখানে যাদের জমি তারাই ঘর উঠাইছে, এখানে দলের কিছু নাই।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা বলেন, জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। ফৌজদারী কোর্টের মামলাগুলো আমরা পদক্ষেপ নিতে পারি। কিন্তু জমিজমা সংক্রান্ত বিষয়গুলো দেওয়ানি আদালতের বিষয়।

