Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে দুমকিতে কৃষক দলের উঠান বৈঠক

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৮ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে পটুয়াখালী-১ (দুমকি, পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে দুমকি উপজেলা কৃষক দলের উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার  আংগারিয়া ইউনিয়নের জলিশা এলাকার খান বাড়ী ৭নং ওয়ার্ডে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ খানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান (কবির)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রো ভাইস চ্যঞ্চোলর প্রফোসর ড. এস এম হেমায়েদ জাহান, দুমকি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. মতিউর রহমান দিপু এবং দুমকি উপজেলা কৃষক দলের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম।
 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা মোল্লা এবং সংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান (কামরুল)। প্রধান অতিথির বক্তব্যে তৌফিক আলী খান (কবির) বলেন, আমরা এমন একজন নেতা পেয়েছি যিনি সাবেক বিমান বাহিনীর প্রধান, সাবেক সরাষ্ট ও বানিজ্য মন্ত্রী থাকা সত্যেও কোনো দূর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে নেই। আমাদের অনুরোধে তিনি এই জনপদের কথা চিন্তা করে নির্বাচনে এসেছেন। তাই আগামী ১২ তারিখ  ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং স্থানীয় ভোটারদের সমর্থন কামনা করেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে দুমকিতে কৃষক দলের উঠান বৈঠক
  • শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • সংখ্যালঘুদের নিরাপত্তা ও পাইকগাছার উন্নয়ন সম্পন্নের প্রতিশ্রুতি বাপ্পির
  • ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ সাজানো দাবী করে দলের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
  • যৌথবাহিনীর অভিযানে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম