Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০৩ pm ০৪, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মো আলম, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়জুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২এপ্রিল বৃহস্পতিবার পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়জুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও সভাপতি বান্দরবান পৌরসভা সার্ভিস এসোসিয়েশন মো: নুরুল আমিন চৌধুরী আরমান। এতে পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলী আকবর, গীতা পাঠ করেন দোদুল চক্রবর্তী এবং ত্রিপিটক পাঠ করেন সত্যজিৎ তঞ্চঙ্গ্যা।

স্বাগত বক্তব্য দেন প্রশাসনিক কর্মকর্তা করুনা কান্তি বড়ুয়া। এছাড়া বক্তব্য রাখেন উপ-সহকারী প্রকৌশলী এস. এম. নাজিম উদ্দিন,আবু বক্কর, সুমন এবং কনজারভেন্সি ইন্সপেক্টর দিদারুল হক চৌধুরী।

সংবর্ধিত অতিথি ফয়জুর রহমান তার বক্তব্যে বলেন, “বান্দরবান পৌরসভায় দায়িত্ব পালন করতে গিয়ে সহকর্মীদের কাছ থেকে যে আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছি, তা আমি আজীবন মনে রাখবো।
সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি।

আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় পৌরসভার উন্নয়নে কিছুটা হলেও অবদান রাখতে পেরেছি বলে বিশ্বাস করি, ভবিষ্যতেও যেখানে দায়িত্ব পালন করবো, সেখানেও আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

সভাপতির বক্তব্যে নুরুল আমিন চৌধুরী আরমান বলেন,“ফয়জুর রহমান স্যার একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পৌরসভায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার নেতৃত্বে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে। তিনি সহকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা ভবিষ্যতেও আমাদের অনুপ্রাণিত করবে।

আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করছি।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর নির্ধারক লিটন কান্তি সরকার। শেষে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় দোয়া করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাম টিকাদান কর্মসূচি রোববার শুরু, ৩০ উপজেলা
  • সাতক্ষীরায় বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনদের মহামিলন
  • জীবিত স্ত্রীকে মৃত দেখিয়ে দ্বিতীয় বিয়ে করলেন স্বামী
  • টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন
  • শিবালয়ে তেওতা বালুমহলকে কেন্দ্র করে গুলিবর্ষণ, ম্যানেজার নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম