Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরসা হওয়ার নকল ক্রিম ডেকে আনছে ক্যানসার ও কিডনির রোগ

Tanazzina TaniabyTanazzina Tania
৯:১১ am ১২, অক্টোবর ২০২৫
in Semi Lead News, স্বাস্থ্য
A A
0

ফরসা হওয়ার নেশায় নকল ও ভেজাল কসমেটিকস ব্যবহার করে বিপুলসংখ্যক মানুষ ক্যানসার, কিডনি ও লিভারের রোগসহ নানা মরণব্যাধিতে আক্রান্ত হচ্ছে। সম্প্রতি রাজধানীর চকবাজার ও সাভারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কসমেটিকস জব্দ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বিএসটিআইয়ের ল্যাবরেটরি পরীক্ষায় দেখা যায়, এসব পণ্যে নির্ধারিত মাত্রার চেয়ে আড়াই হাজার গুণ বেশি ক্ষতিকর ‘হাইড্রোকুইনোন’ নামক রাসায়নিক পদার্থ রয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি কেজি কসমেটিকসে ৫ মিলিগ্রামের বেশি হাইড্রোকুইনোন ব্যবহার নিষিদ্ধ।

বিএসটিআই পরিচালক (সিএম) সাইফুল ইসলাম বলেন,

“এসব ভেজাল প্রসাধনী ব্যবহারে কিডনি, লিভার ও ত্বকের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি।”

বিএসটিআইয়ের মহাপরিচালক এসএম ফেরদৌস আলম জানিয়েছেন, নকল কসমেটিকস উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ অভিযান চলমান থাকবে।

বিশেষজ্ঞরা বলছেন, নকল ক্রিমে অতিরিক্ত হাইড্রোকুইনোনের কারণে ত্বক দ্রুত ফরসা দেখালেও এটি শরীরের ভেতরে মারাত্মক ক্ষতি করে।
ডা. এনামুল করিম, মহাখালী গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের বিশেষজ্ঞ, বলেন—

“চেহারা ফরসা করতে গিয়ে এসব নকল পণ্য ব্যবহারে লিভার ও দেহের অন্য অংশে ক্যানসার হতে পারে।”

চর্মরোগ বিশেষজ্ঞ ডা. এমএন হুদা জানান, প্রতিদিন অসংখ্য রোগী ফরসা হওয়ার ক্রিম ব্যবহারের জটিলতা নিয়ে চিকিৎসা নিতে আসছেন।

“কয়েক সপ্তাহের মধ্যে ত্বক উজ্জ্বল দেখালেও পরে স্কিন ক্যানসারসহ জটিল সমস্যা দেখা দেয়,” বলেন তিনি।

এছাড়া, গাইনোকোলজিস্ট ডা. মুসাররাত সুলতানা সুমি সতর্ক করে বলেন—

“বিষাক্ত ক্রিম ব্যবহারে নারীদের অসময়ে গর্ভপাত, স্তন ও ত্বকের ক্যানসার এমনকি গর্ভস্থ শিশুও জটিল রোগে আক্রান্ত হতে পারে।”

বিশ্বের অনেক দেশে হাইড্রোকুইনোনযুক্ত প্রসাধনী নিষিদ্ধ থাকলেও, বাংলাদেশে এক শ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী বিদেশি ব্র্যান্ডের নামে এসব নকল পণ্য বাজারজাত করছে। অনেকেই অনলাইনেও এই ক্ষতিকর পণ্য বিক্রি করছে।

রসায়ন বিশেষজ্ঞ অধ্যাপক মো. আবুল হাসনাত বলেন—

“হাইড্রোকুইনোন সংমিশ্রণে তৈরি এসব পণ্যে ক্যানসার, কিডনি ও ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো প্রসাধনী ব্যবহার করা উচিত নয়।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম