Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরে নকল চালের মহড়া: নামি ব্র্যান্ডের মোড়কে প্রতারণা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৯ pm ০৭, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

শার্শা প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে দেদারছে বিক্রি হচ্ছে দেশের নামি-দামি ব্র্যান্ডের নকল চিনিগুড়া চাল।

কতিপয় অসাধু ব্যবসায়ী বাজার থেকে নিম্ন মানের খোলা চালের বস্তা কিনে সেগুলো নামি-দামি ব্র্যান্ডের নামে মোড়কজাত করছে।

সেগুলো আবার নিজেরাই বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি করছে। দেখে বোঝার উপায় নেই এগুলো আসল নাকি নকল!

শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার বাগআঁচড়া বাজারের চিনি পোট্টিতে মেসার্স আরিফ স্টোর থেকে এক কেজি মোড়কজাত পোলাও চাল ক্রয় করেন এক ব্যক্তি। দোকানদার আরিফ হোসেন ‘চাঁষী ভাই’ সুগন্ধি চিনিগুঁড়া নামে একটি চালের প্যাকেট ধরিয়ে দেন। দাম রাখা হয় ১৭০ টাকা। ‘চাষী ভাই’ চালের প্যাকেটটি দেখতে হুবুহু স্কয়ার কোম্পানির ‘চাষী’র মতো। পেকেটটি হুবুহু স্কয়ার কোম্পানির মতো’। দেখে বোঝার উপায় নেই।

বিষয়টি সাংবাদিকদের কাছে অভিযোগ আসলে খোঁজ নিয়ে জানা যায়, বাগআঁচড়া বাজারের চিনি পট্টিতে সবগুলো মুদি দোকানেই ‘চাষী ভাই’ নামের এই চাল বিক্রি করা হয়। এসব দোকানে প্যাকেটজাত চালের মধ্যে শুধু ‘চাষী ভাই’ নামের এই চালই রয়েছে।

সরেজমিনে চিনি পট্টিতে গিয়ে দেখা যায়, মেসার্স আরিফ স্টোর এর মালিক আরিফ বস্তা থেকে চাল নিয়ে হুবুহু স্কয়ার কোম্পানির চাষী ভাই চিনিগুড়া চালের প্যাকেটজাত করছে। সাথে সাথে বিষটি ক্যামেরবন্ধী করা হলে আরিফ স্বীকার করে সে দীর্ঘদিন ধরে এমন প্রতারণা করছে। এ সময় ক্ষমা চেয়ে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন আরিফ।

এদিকে একটি বিশ্বস্ত সুত্র জানিয়েছেন, বাগআঁচড়া বাজারের ওই চিনি পট্টিটি এখন ইন্ডিয়া পট্টি নামে পরিচিত। যেখানে একশত ভাগ ভোগ্যপণ্যের মধ্যে নব্বই ভাগ ইন্ডিয়া থেকে চোরাই পথে এনে বিক্রি করা হয়। আর এই অবৈধ কর্মকান্ডের সেল্টার দাতা স্থানিয় বিএনপির কয়েকজন নেতা। সাপ্তাহিক টাকার বিনিময়ে প্রতারক দোকানদারদের শেল্টার দেন তারা বলে জানিয়েছেন সুত্রটি।

এব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ জানান, অনুমতি বিহীন কেউ যদি খোলা চাল মোড়কজাত করে বিক্রি করেন তা অপরাধ। এমন কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন কর হবে।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তর যশোর এর সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, খোলা চাল নামীদামী ব্রান্ডের নামে প্যাকেটজাত করা আইনগত শাস্তিযোগ্য অপরাধ। এ সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত
  • মৌলভীবাজারে বাড়ছে সূর্যমুখী চাষ
  • ঈদুল ফিতরের অজানা গল্প ও বিচিত্র ঐতিহ্য
  • সিটি করপোরেশন নির্বাচনে চ্যালেঞ্জ দেখছে না ইসি
  • স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসক-কর্মকর্তারা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম