Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৩ pm ২২, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

বরিশালের উজিরপুর উপজেলা-এ স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে অভিযুক্ত নেতা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে সৈয়দ ইউসুফের চাচাতো ভাই সৈয়দ নান্টু অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সৈয়দ ইউসুফ ব্যক্তিগত বিরোধের জেরে দলীয় প্রভাব খাটিয়ে হয়রানি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের করছেন। এমনকি মামলা থেকে অব্যাহতি দেওয়ার নামে বড় অঙ্কের টাকা দাবি করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

নান্টু আরও বলেন, সরকারি তহবিলের অর্থ ব্যবহার করে তাদের সম্পত্তির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণ এবং খালের ওপর সেতু নির্মাণের চেষ্টা করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানানো হলে তিনি কাজ বন্ধ করে দেন বলে দাবি করা হয়। তিনি জানান, যে জমির ওপর সেতু নির্মাণের চেষ্টা চলছে, সেটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। উল্টো তাদের বিরুদ্ধেই মিথ্যা চাঁদা দাবির অভিযোগ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৈয়দ ইউসুফ বলেন, যারা মানববন্ধন করেছেন তারা “ফ্যাসিস্টের লোক” এবং রাজনৈতিক বিদ্বেষ থেকেই তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট জমি তিনি বৈধভাবে দলিলের মাধ্যমে ক্রয় করেছেন এবং কারও কাছে চাঁদা দাবি করেননি। তার ভাষ্য, হিংসা ও প্রতিহিংসার কারণেই তার বিরোধিতা করা হচ্ছে।

Tags: অপরাধদুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
  • সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন দিবস পালিত
  • প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা
  • ঝালকাঠিতে নবনির্বাচিত দুই এমপিকে নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
  • বাউফল পাবলিক মাঠে শুকরিয়া সমাবেশে জনসমুদ্র

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম